নিউইয়র্কে ৯ জুলাই’র বিশেষ সমাবেশ সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যৌথসভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত বিশ্বের সফল নারী রাষ্ট্রনায়কঃ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের মধ্যে থেকে ১৮ জনের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিরল সম্মানে ভূষিত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৭ জুলাই শুক্রবার এক কর্মী সভায় মিলিত হয় এবং আগামী ৯ জুলাই নিউইয়র্কের কুইন্স প্যালেসে আহুত বিশেষ সমাবেশ সফল করতে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। তাৎক্ষনিকভাবে ডাকা উক্ত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ব্যাপারে সকলের মূল্যবান মতামত ও পরামর্শ নেয়া হয়।
স্থানীয় মেজবান রেষ্টুরেন্টে ডাকা উক্ত প্রস্তুতি সভায় সভার সভাপতি তার উদ্ধোধনী বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার বিশ্বনেত্রীর মর্যাদাপ্রাপ্তি, আন্তর্জাতিক বিভিন্ন পদকে ভূষিত হওয়া, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং তার সম্মানে ডাকা বিশেষ সমাবেশকে সাফল্যমন্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি উক্ত সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডঃ আব্দুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভক্তি ও মতপার্থক্য দূরীভূত করতে কেন্দ্রীয় নেতা ডঃ আব্দুস সোহবান গোলাপের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ঐক্যবদ্ধভাবে আজকের সভা অনুষ্ঠিত হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নীজেও পরিবারের পক্ষ থেকে কোন ভূলভ্রান্তি হয়ে থাকলে তার জন্যে দুঃখ প্রকাশ করেন।
আলোচনা পর্বে সর্বমোট ৩৮জন নেতা অংশগ্রণ করেন এবং আসন্ন ৯ জুলাই এর বিশেষ সমাবেশ সফল করতে সকল স্ব-স্ব অবস্থান থেকে যা যা করণীয় তার অঙ্গীকার করেন এবং সবাই মিলে অতীতের ন্যায় বিশাল সমাবেশ করে জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করতে দলে দলে যোগদান করার প্রতিশ্রুতি দেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে ইউনেস্কো শান্তিপদক, সেরেস পদক, সাউথ-সাউথ পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন এবং ডজন খানেক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রীতে ভূষিত হয়েছেন যা, বাঙালী ও বাংলাদেশের জন্যে বিরাট গর্বের বিষয়। সারা বিশ্বের মানুষ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, দূর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টি, প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সম্পাদক আহরীন পারভীন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুুন, মহিউদ্দিন দেওয়ান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), মুক্তিযোদ্ধা সম্পাদক-মুজাহীদ আলী, জনসংযোগ সম্পাদক-কাজী কয়েস আহমেদ, ত্রাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবাধীকার সম্পাদক মিসবাহ আহম্মেদ, শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম, উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কোষাধ্যক্ষ্য আবুল মনসুর খাঁন, কার্যকরী সদস্য হিন্দাল কাদীর বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, জহিরুল ইসলাম, এম আনোয়ার খোরশেদ খন্দকার, আশাফ মাসুক, ইলিয়ার রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দূরুদ মিয়া রণেল, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুবলীগ আহ্বায়ক জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, রিঙ্কুলাল দাস, আনিসুর রহমান, নিউইয়র্ক সিটি যুগলীগের সভাপতি মামুন হোসেন, কুইন্স যুবলীগের সভাপতি জুয়েল হোসেন, নিউ ইয়র্ক সিটি যুবলীগের সভাপতি জাহিদ হোসেন। ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কার্য্যকরী সদস্য মিসেস শাহানারা রহমান, আবুল কাশেম ভূইয়া, নূরুল আবসার সেন্টু প্রমূখ।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী ও মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সফল অ¯্রপচার থেকে দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো: মুজাহিদ আলী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ