Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লোক সঙ্গীত সম্মেলন ২৭ শে আগষ্ট : উদ্বোধক প্রখ্যাত অভিনেত্রী কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: July 9, 2017 | 11:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন উদ্যাপন কমিটির উপদেষ্টা আনোয়ার খন্দকার এর জ্যামাইকাস্থ বাসভবনে গত ৮ই জুলাই লোক লোক সঙ্গীত সম্মেলন কমিটির প্রস্তুতি সভা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সম্মেলন উদ্যাপন কমিটির সম্মানিত কনভেনার এম, আমিনউল্লাহ। উদ্যাপন কমিটির সদস্য সচিব নূর ইসলাম বর্ষন এর পরিচালনায় প্রস্তুতি সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে মতামত ব্যক্ত করেন, চীফ কো অডিনেটর এ কে এম নুরুল হক, কডিনেটর হাজী আব্দুর রহমান, সাংস্কৃতিক চেয়ারম্যান গুরু ফটিক চৌধুরী, কণ্ঠ শিল্পী সেলিম ইব্রাহিম, মনিকা চৌধুরী, রুবিনা শিল্পী, উপদেষ্টা আনোয়ার খন্দকার, আশরাফ উদ্দিন ভূইয়া, আদিল মোহাম্মদ ও শাহান আরা বেগম প্রমুখ। 

সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মরনিকার উপর গুরুত্ব দিয়ে সদস্য সচিব নূর ইসলাম বর্ষন বলেন, প্রতি বারের মত এবারও আমরা আকষর্ণীয় স্মরনিকা দর্শকদের উপহার দিতে কাজ করছি। আমাদের স্মরনিকার কাজ প্রায় শেষ পর্যায়ে। স্মরনিকায় প্রবাসের বিশিষ্ট লেখকদের জ্ঞান গর্ব লেখায় সমৃদ্ধ করা হয়েছে। প্রচ্ছদে থাকছে হুমায়ুন আহমেদ এর নান্দনিক একটি দুলর্ভ ছবি। কালচারাল চেয়ারম্যান গুরু ফটিক চৌধুরী বলেন, হুমায়ূন আহমদের নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত কিছু চমকপ্রদ গান নিয়ে সাজানো হয়েছে সাংস্কৃতি পর্ব, এছাড়াও শিশু কিশোর সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা থাকছে সম্মেলনে ও লোকজমেলা। এবারের সম্মেলনে কয়েকজন প্রবাসী বিশিষ্ট গুনীকে সম্মাননা জানানো হবে। তারা হলেন, শিক্ষা ও মানব সেবায় ড. মোহাম্মদ আজিজুল ইসলাম, সাংবাদিকতা ও প্রবাস সেবায় জাকিয়া খান, শিশু সংগঠক হাসানুর রহমান, সংগঠক ছদরুন নুর ও কবি অবিনাশ চন্দ্র আচার্য।

প্রস্তুতি সভায় উপদেষ্টা কমিটির সদস্য ছদরুন নুর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর সুস্থতা এবং প্রচার চেয়ারম্যান বাবলী হকের ভাশুর ইন্তেকাল করায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এম আমিনউল্লাহ। এবারের ৯ তম লোক সঙ্গীত সম্মেলন উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, হুমায়ূন আহমেদ এর নামে। সম্মেলন উদ্বোধন করবেন হুমায়ূন আহমেদ এর সহধর্মিনী, প্রখ্যাত অভিনেত্রী কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসের বিশিষ্টজন ড. ছিদ্দিকুর রহমান এবং সম্মানিত অতিথি সাবেক সংসদ সদস্য প্রবাস বন্ধু এম এম শাহীন। সম্মেলন আগামী ২৭ শে আগষ্ট রবিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে কুইন্স প্যালেস অডিটোরিয়ামে। সম্মেলন সবার জন্য উন্মুক্ত থাকবে। সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এবং আয়োজক সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV