নিউইয়র্কে সোয়েক’র ঈদ আনন্দ মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সোয়েক এবং সোয়েক এর প্রেসিডেন্ট মনিকা হক এবার বাঙালী কমিউনিটিকে উপহার দিলেন ঈদ আনন্দ মেলা। এই মেলা অনুষ্ঠিত হয়ে গেল ৮ই জুলাই। এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রিন্স হাবিব, নাসরিন চৌধুরী, তাহমিনা শাহিদ, বাবলি হক, শম্পা জামান, বিশাল, আরিফ খান ও জোশ। এই অপুর্ব মিলন মেলায় সুদুর নিউজার্সি থেকে এসে নৃত্য পরিবেশন করেন নিশা ভার্মা। কবিতা আবৃত্তি করেন শিউলি শেলু। বাঙালি কালচারকে সামনে রেখে একঝাক বাঙালি ভাইবোনেরা মেলায় উপস্হিত ছিলেন বিভিন্ন ধরনের বুটিকস্, অ্যানটিক ডিজাইনের অলংকার, সিল্ক শাডী নিয়ে। সবার মুখে ছিল আনন্দের ছটা। গ্রীষ্মের খাবার আম ভর্তা, ঝাল মুডী, চটপটি আর ফুচকা খেতে দেখা যায় সবাইকে সারাদিন। মেলার এই অনুষ্ঠানে অডিটরিয়াম আর ক্যাফেটেরিয়া যেন হয়ে উঠে ছোট্ট এক বাংলাদেশ।
সকাল এগারোটায় মেলা শুরু হয়ে সুশৃংখলভাবে রাত এগারোটায় শেষ হয়। সারাদিন প্রজেক্টরে সোয়েকের কর্মসুচি প্রদর্শন করা হয়। মেলায় চিফ গেস্ট হিসেবে উপস্হিত ছিলেন মিস মেলডা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এবাদুর রহমান খালেদ। সোয়েকের সদস্যদের মধ্যে সিনিয়র ভাইস প্রসিডেন্ট মজ, ভাইস প্রেসিডেন্ট মুসতাক, প্রচারনা সেক্রটারি শফিউল্লাহ ও কালচালার সেক্রেটারি মেলার সফলতায় অগ্রণী ভুমিকা পালন করেন। এবারের মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের এক সরকারী স্কুলে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার নিউইয়র্কের মত উচ্চাভিলাষী
আর ব্যয়বহুল শহরের স্কুলে কোন এয়ারকনডিশনার নেই বা কোন পাখা। বাইরে কোন ঝড়বৃ্ষ্টি না থাকলেও ছিল প্রচন্ড গরম। এই গরমেও বাঙালিদের সকাল এগারোটা থেকেই ছিল সরব উপস্হিতি। কিন্তু প্রচন্ড গরমে অডিটরিয়াম ছিল আগুন গরম আর আগত হাস্যমুখ বাঙালিরা হচ্ছিলেন গরমে সিদ্ধ, একটু পরে পরে ওনারা গরমে বেরিয়ে যাচ্ছিলেন। এমতায়বস্হায় নিউইয়র্কের একটি সফল সংগঠনের প্রসিডেন্ট হিসেবে মনিকা হক নিউইয়র্ক সিটির মেয়রের দৃষ্টি আকর্ষন করে বলেন সরকারি স্কুলগুলোতে এয়ারকন্ডিশন লাগানোর জন্য। তাছাড়া অদুর ভবিষ্যতে স্কুলের ভেতরে মেলা করার পরিকল্পনা বাদ দিতে হবে। এই মেলায় বাঙালিদের সার্বক্ষণিক নিরাপত্তায় উপস্হিত ছিলেন দুই এনওয়াইপিডি
অফিসার। মেলার স্পন্সরে ছিল ডিরেক্টর অফ GI চৌধুরী এস হাসান, টেক কেয়ার ফার্মেসি (মিনা), IRS এনরোল্ড অফিসার ওয়াসি চৌধুরী, রুমানা এ সবুর, স্টারলিং ফার্মেসি, পার্কচেস্টার ফার্মেসি ও আব্দুল কুদ্দুস। এই অনুষ্ঠানটি গ্র্যান্ড স্পন্সরে ছিল মনিকাস বিজনেস। মেলায় আগত কয়েকজন দর্শনার্থী বলেছে, এবারের ঈদ আনন্দ মেলা দারুন, উই হ্যাড এ লট অফ ফান। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








