Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

মিসিসিপিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 11, 2017 | 12:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। মিসিসিপির লেফ্লোর কাউন্টির জরুরী ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ফ্রেড র‌্যান্ডল জানান, নিহত ১৬ জনই বিমানে ছিলেন এবং মেরিন কোরের ওই বিমানের কোনও আরোহী বেঁচে নেই। মেরিন কোর এক টুইটার বার্তায় সোমবার বিকেলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার উল্লেখ করেছে।

সিএনএনের খবরে বলা হয়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ