প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: বিশ্বের ১৮ রাষ্ট্র নায়কের কর্মকান্ডের আলোকে মার্কিন লেখকের গ্রন্থ ‘উইমেন প্রেসিডেন্ট এ্যান্ড প্রাইম মিনিস্টার্স’-এর প্রচ্ছদে ৬ জনের একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জনসেবায় নিরলসভাবে কাজের দুর্লভ এ স্বীকৃতির’ জন্যে শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৯ জুলাই রোববার সন্ধ্যায় এক বিশেষ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে ড. গোলাপ উল্লেখ করেন, ‘কল্যাণমূলক কর্মকান্ডের আন্তর্জাতিক এ স্বীকৃতির আমেজেই সামনের জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ গোলাপ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন আর কল্যাণের এই ধারা অব্যাহত রাখতেই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এজন্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করতে হবে।’
গোলাপ বলেন, ‘যারা বাংলাদেশের মঙ্গল চায় না, যারা বাংলাদেশের মানুষের সমৃদ্ধি পছন্দ করে না, তারা নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে, এ ব্যাপারে সকল প্রবাসীকে সজাগ থাকতে হবে।’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। ‘বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করার এ গৌরব প্রতিটি বাঙালির। জাতিরজনকের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই’-বলেন ড. সিদ্দিকুর রহমান। তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইমাম কাজী কাইয়ুম কর্তৃক পবিত্র কোরআন থেকে পাঠের পর সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের নিহত সকল সদস্যের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির ৪/৫ জন বাদে অন্য সকলের উপস্থিতি ছিল লক্ষনীয়। শুধু তাই নয়, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা-কর্মীরাও মুহুর্মূহু স্লোগানে পুরো মিলনায়তনকে মাতিয়ে রাখেন। ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতা-কর্মীরাও এসেছিলেন এ সমাবেশে।
মঞ্চে আসন নেন সভাপতি ও সম্পাদকমন্ডলীর সকলেই। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন বিশাল মঞ্চে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. খন্দকার মনসুর, বাংলাদেশী-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র সেক্টও কমান্ডার ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী, আন্তস্টেট যুবলীগের মহাসমাবেশের আহবায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ