Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মতিঝিল কলোনি উত্তর আমেরিকা প্রবাসী’র মিলনমেলা মাতালেন সংগীত শিল্পী বেবী নাজনীন ও জানে অালম

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: July 11, 2017 | 12:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নেচে গেয়ে মতিঝিল কলোনি উত্তর আমেরিকা প্রবাসীদের মিলন মেলা মাতিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীত শিল্পী বেবি নাজনীন ও জানে আলম। কালজয়ী গানগুলো দিয়ে দুই জনই রোববার ৯ জুলাই মধ্য রজনী পর্যন্ত উডসাইডের গুলশান টেরেসে উম্মদনা ছড়ান। সংগীতের সঙ্গে ছিল স্মৃতিচারণ ও গল্প। স্মৃতিচারণ করতে গিয়ে কলোনিবাসী ফিরে গেছেনে অতীতে, কলোনিতে পার করে আসা দিনগুলােতে। টানা ৫ ঘন্টার অনুষ্ঠানে সৃর্শঙ্খলতা ছিল চোখে পড়ার মতো। সংগীত আর স্মৃতিচারণের সময় সৃষ্ট আবহ আয়োজকদের সকল ক্লান্তি মিশে দেয়। প্রথম বারের মতো মতিঝিল কলোনি উত্তর আমেরিকা প্রবাসী আয়োজিত ঈদ পুর্নিমিলনীতে বিভিন্ন রাজ্য ছাড়াও সৃহৃদদের টানে কানাডা থেকে ছুটে এসেছিলেন অনেকে। তারা বারবার মঞ্চে উঠে স্মৃতিচারণ করেছেন। নিজেরা আনন্দ করেছেন, অন্যদেরও আনন্দে ভাসিয়েছেন, আবেগ তাড়িত করেছেন। অনুষ্ঠানে আগন্তুকদের ভাষায় মতিঝিল কলোনি উত্তর আমেরিকা প্রবাসীদের মিলন মেলা নিউইয়র্কের আলোচিত অনুষ্ঠান হয়েছে। মধ্য রাত পর্যন্ত বেবি নাজনীন ও জানে আলমের গান মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন কলোনিবাসী ও আমন্ত্রিত অতিথিরা। এসময় আয়োজক এবং অনুষ্ঠানের নেতৃত্বদানকারীরা বারবার প্রশংসা বানে সিক্ত হয়েছেন। রাত সাড়ে ১১ টার দিকে যখন বেবি নাজনীন মঞ্চে উঠেন তখনও গুলশান টেরেসের হল রুম ভর্তি ছিল কানায় কানায়। রবীন্দ্র সংগীত দিয়ে শুরু করে বেবি নাজনীন একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এর মধ্যে ‘ কাল সারা রাত’ মরার কোকিলে’ গানের সঙ্গে সঙ্গে কলোনিবাসী নেচে গেয়ে আনন্দ করেছেন। এর আগে ‘ একটি গন্ধমের লাগিয়া’ এবং ‘ দয়াল বাবা কেবলা কাবা’ শিল্পীখ্যাত জানে আলম পরিবেশন করেন তার জনপ্রিয় গানগুলো। কলোনির সদস্য এবং পপ সম্রাট আজম খানের ‘ ওরে সালেকা ওরে মালেকা’ সহ তিনটি গান পরিবেশন করেন উত্তর আমেরিকা জনপ্রিয় সংগীত শিল্পী জাকারিয়া মহিউদ্দিন। এছাড়া উত্তর আমেরিকা জনপ্রিয় শিল্পীদের মধ্যে কামরুজ্জামান বকুল এবং শাহ মাহবুবও সংগীত পরিবেশন করেন। এছাড়া কলোনীবাসী শারমীন মহসিন শর্মী ‘ আকাশের হাতে এক রাশ নীল’ ও বিশিষ্ট সংগীতশিল্পী কলোনাবাসী বীনা আহমেদ’ আমায় একটা মা দে না’ গান পরিবেশন করে সবাইকে ফিরিয়ে নিয়ে যান নস্টালজিকে।অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলোত করেন মো: মোসাদ্দেকুর রহমান শাহীন। অনুষ্ঠানের সূচনা ঘটান শাফী মাহমুদ ও শারমীন মহসিন শর্মী । বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের পর উপস্থাপনার জন্য মঞ্চে আসেন জনপ্রিয় উপস্থাপিক শামসুন নাহার নিম্মি। তার প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হওয়া অনুষ্ঠানে স্মৃতি চারণ করতে মঞ্চে আসেন সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা। তিনি কলোনির ইতিহাস এবং স্মৃতি কথা তুলে ধরেন। বলেন, মোগল সাম্রাজ্যের সময়কাল থেকেই মতিঝিল এলাকার নাম শোনা যায়। সেই সময় মির্জা মোহাম্মদের মহল হিসাবে গন্য হতো, যার মধ্যে ছিলো একটি পুকুর। শুরুতে সুকাকু মহলের পুকুর হিসাবে খ্যাত হলেও পরে এই পুকুরটি মতিঝিল নামে পরিচিত হয়ে উঠে, এবং এর নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয় মতিঝিল । তিনি কলোনিতে বেড়ে ওঠা এবং যাদের হারিয়েছেন তাদের স্মরণ করেন। এসময় কলোনিবাসীর মধ্যে যারা চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে আসেন কলোনির আমেরিকা বেড়ে উঠা গর্বিত তরুণ প্রজন্ম আদিত্য। সে ইংরেজি এবং বাংলা গান পরিবেশন করে তার গীটারের নিপুণতায়। সংগীত পরিবেশন করে অারেক তরুণ প্রজন্ম ওয়াজিহাও। মঞে ডাকা হয় অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা কলোনির গর্ব হিসেবে পরিচিত আবু সাইদ আহমদকে। তিনি বলেন, আপনাদের সহযোগিতায় আজ এ সফল অনুষ্ঠান। মতিঝিল কলোনির প্রাণরা আজ এখানে উপস্থিত হয়েছে দেখে আমি অভিভূত, আবেগ তাড়িত। মতিঝিল কলোনির আকার ছোট হলেও কলোনিবাসীর মন যে কত বড় এই আয়োজনের মাধ্যমে তা বুঝতে পারবে সবাই। আমরা চাই ভবিষ্যতেও নিজেদের মধ্যে বন্ধন অটুট রাখতে এ ধরনের অনুষ্ঠান করতে। তিনি কানাডাসহ বিভিন্ন রাজ্য থেকে আসা কলোনিবাসী ও অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। সহযোগিতাকারীদের মধ্য থেকে এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ রফিক, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মঈনুল ইসলাম ও তরঙ্গ মাল্টিমিডিয়ার কর্ণধার রাশেদ আহমেদ এবং নিলুফার শিরীন পারুলকে মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয়। মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় কলোনির জামাই সাংবাদিক রাশেদ আহমেদ ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ আজিম, বাবু ও সবুর হোসেন জাহাঙ্গীর সহ অন্যদের। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের সঞ্চলায় ছিলেন শাফী মাহমুদ ও শারমীন মহিসন। অুনষ্ঠানে ছিল নৈশ ভোজের আয়োজন। কথা, স্মৃতিচারণ, আড্ডা অার বেবি নাজনীন ও জানে আলমের সংগীতে মতিঝিল কলোনির ঈদ পুনর্মিলনী শেষ হলেও নস্টালজিয়া যে কলোনিবাসীকে অারো অনেক দিন নাড়া দেবে সে কথা বলতে বলতে মধ্য রাতে একে একে সবাই বিদায় নেন। অনুষ্ঠান সফল করতে যারা ভুমিকা রেখেছেন তারা হলেন, সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা, খাদিজা বেগম খুকী, কামরুদ্দিন ফয়সাল, মাসুদ হাসান পিন্টু, নিলুফার শিরীন পারুল, মীর দুলাল, রেজাউর রহমান বাবু, এস মুনির বাবু, শেখ মিজানুর রহমান হারুন, শাহ নেওয়াজ শাহীন, আবু সাইদ আহমদ সাইদ, নওশাদ উদ্দিন আহমদ মানিক, মাহবুব আলী সোয়েব, নাসির উদ্দিন, আবিদুর রহমান মহসিন, মাসুমুল আলম মাসুম, শাফী মাহমুদ, শারমিন মহসিন শর্মী, তারিকুল ইসলাম অশ্রু, হুমায়ূন কবির ও শাকীল আলী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV