এবার আয়নারূপে আসছে অ্যাপল’র ‘আইফোন-৮’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যাপল’র আইফোনপ্রেমীদের জন্য এবার নতুন আকর্ষণ আইফোন-৮। অ্যাপল এবার অনেক বেশি রোমাঞ্চকর আয়নারূপী এই আইফোন-৮ নিয়ে আসছে বাজারে। আইফোন-৮ এর দু’পাশেই আয়না। এর মাধ্যমে আগে নিজেকে এরপর গোটা পৃথিবীকে দেখবেন। অক্টোবরের মধ্যেই বাজারে আসতে পারে এই আয়নারূপী আইফোন-৮।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আইফোন-৮ পুরোটাই একটি আয়না। তবে বাটারী ফিংগারপ্রিন্টের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। আইফোনের অন্যান্য সেটগুলো বিভিন্ন রংয়ে পাওয়া গেলেও প্রলিফিক অ্যাপল লিকার বেনজামিন জেসকিন অনুযায়ী, প্রথম পর্যায়ে শুধুমাত্র কালো রংয়েই সবাইকে রাঙাবে আইফোন-৮।
গত সপ্তাহে অ্যাপল’র একজন বিশ্লেষক বলেন, আইফোন-৮ এ গতানুগতিক কোনোকিছুই থাকবে না। অন্যান্য সেটগুলোর মতো এটিতে সামনের দিকে কোনো বাটন থাকবে না। শুধুমাত্র ফিংগারপ্রিন্টের মাধ্যমেই এটির প্রথম ধাপ শুরু হবে। কেজিআই বিশ্লেষক মিং চি কুও এ সপ্তাহের একটি প্রতিবেদনে বলেন, আইফোন-৮ এর মালিকানা শনাক্তকরণের জন্য একটি ফিংগারপ্রিন্ট আইডির প্রয়োজন হবে, যা আগের আইফোনগুলোতে ছিল না।
কুও আরো বলেন, আইফোন-৮ এ থাকবে থ্রীডি ক্যামেরা। যেটি অ্যাপল’র অত্যাধুনিক সফটওয়্যারের সঙ্গে কাজ করে গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদান করবে। তিনি বলেন, শেষ সময়ের কোনো পরিবর্তনও এটির বাজারে আসার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব করবে না। আয়নারূপী আইফোন-৮ অক্টোবরের মধ্যেই বাজারে আসতে পারে । মেট্রো
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে