নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে জমজমাট রয়েল বেঙ্গল পথমেলা রোববার : থাকবে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা আগামী ১৬ জুলাই রোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় নর্থ ব্রঙ্কসের ২০৪ ষ্ট্রিটে দিনব্যাপী এ জমজমাট পথমেলায় থাকবে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা। এদিকে, মেলা সফল করার লক্ষে গত বুধবার রাতে নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট হেলাল চৌধুরী, হাজী আবদুল মুসাব্বির, এ ইসলাম মামুন, তানিম প্রমুখ। আয়োজক সংগঠনের কর্মকর্তরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সভায় অংশ নেন।
সভায় জানান হয়, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে রয়েল বেঙ্গল পথমেলার আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এ মেলা চলবে। প্রতিবারের ন্যায় এবারও এ মেলায় মানুষের ঢল নামবে বলে প্রত্যাশা আয়োজকদের। ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত থাকবে পুরো পথমেলা। মেলা মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। মেলায় বাংলাদেশী মালিকানার বিভিন্ন মুখরোচক খাবার আর পণ্য, পোষাক-পরিচ্ছদ, প্রশাধনসহ হরেক রকমের স্টল থাকবে। মেলায় রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্রও।
পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশীদের এই পথমেলা উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!