বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মদকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ডঃ শাম্মী আহম্মদকে মনোনীত করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীদেুর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মহিউদ্দীন আহমেদের সূযোগ্য কন্যা ডঃ শাম্মী আহমেদকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় দলের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে ডঃ শাম্মী আহমেদকে উক্ত পদে মনোনয়ন দেন।এছাড়াও বিশিষ্ট নাট্যজন আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় তাকেও অভিনন্দিত করা হয়।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে