প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রথম প্রস্তাব পেশ করেছেন এক কংগ্রেস সদস্য। এর আগে তার বিরুদ্ধে তদন্ত আর বিচার প্রক্রিয়ায় বাধা দেয়ার অভিযোগ উঠেছিল। তবে ইমপিচমেন্ট প্রস্তাব এই প্রথম। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক আর অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। ব্র্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে স্বাক্ষর করেছেন আরেক ডেমোক্র্যাট নেতা অ্যাল গ্রিন। তবে মার্কিন কংগ্রেসে এ প্রস্তাব পাশ করানো ততটা সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন। কিন্তু কংগ্রেসে ট্রাম্পের নিজের দল, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বর্তমানে হাউস অব রিপ্রেজেনটেটিভে ৪৬টি আসন রয়েছে তাদের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সরকারের কোনও হাত ছিল কিনা, তা নিয়ে তদন্তে ট্রাম্প বাধা দিচ্ছেন বলে বারবার অভিযোগ উঠেছে।
বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে। সেই প্রক্রিয়াটিই এবার শুরু করতে চাইছেন ডেমোক্র্যাট নেতারা। অভিযোগে অবশ্য তেমন আমল দিচ্ছে না হোয়াইট হাউস।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’