বাংলাদেশের ১/১১ এর সরকার শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলো: নিউইয়র্কে ডা. দীপু মনি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১/১১ এর সেনা সমর্থিত সরকার আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলো। ১/১১ এর সেনা সমর্থিত সরকার আসার পর আমরা শুনেছিলাম মাইনাস টুর কথা। কিন্তু সেই পরিকল্পনা ছিলো মাইনাস ওয়ান। গত ১৫ জুলাই (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ২০০৭ সালের ১/১১ সরকার কর্তৃক শেখ হাসিনাকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারাবরণ দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে সফররত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ সব কথা বলেন। এনা
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি আবুল কাশেম, লুৎফুল করিম, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীন, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক কায়কোবাদ খান প্রমুখ।
ডা. দীপু মনি ১/১১ এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো বিএনপি এবং জামাত। বিএনপি এবং জামাত পুরো বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিতি করে দেয়। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গী রাষ্ট্রে পরিণত করে। গ্রেফতার করতে হলে করতে হবে খালেদা জিয়াকে। কিন্তু ৭১ সালে পাকিস্তানী স্বৈরশাসকদের ন্যায় গ্রেফতার করা হয় শেখ হাসিনা। তিনি বলেন, গ্রেফতার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। কারাগারে তার খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তাকে ঠিকমত চিকিৎসা দেয়া হয়নি, কোর্টে আইনজীবীদের সাথে কথা বলতে দেয়নি। যে কারাগারে তাকে রাখা হয় তা ছিলো অস্বাস্থ্যকর। যাতে করে তিনি অসুস্থ্য হয়ে মারা যান। বিদেশে থেকে দেশে যেতে চাইলে তাকে আটকে দেয়া হয়। এ ছাড়াও জেল কোড ভেঙ্গে তাকে ১১ মাস নির্জন কারাগারে রাখা হয়।
তিনি আরো বলেন, ১৬ জুলাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালো অধ্যায়। যারাই বাংলাদেশে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসে তখনই তারা বলেন, নির্বাচন করে চলে যাবো। কিন্তু বাস্তবে দেখা যায় দল ভেঙ্গে নতুন দল করে তারাই ক্ষমতায় থেকে যাবার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের মানুষ কোন দিন স্বৈরশাসন মেনে নেয়নি। আন্দোলন করে শেখ হাসিনাকেও মুক্ত করে এনেছিলো। যে কারণে তিনি এখন আমাদের প্রধানমন্ত্রী। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে