কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র মনমুগ্ধকর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজার্সির রোজডেল পার্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে গত ১৬ জুলাই বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাকজমক ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতেই সকাল ৯ টার সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্ক , বোষ্টন, ক্যানেকটিকাট ও নিউজার্সি থেকে প্রায় ৪ শতাধিক অতিথী নিয়ে কয়েকটি বাস ও ৫০ টি প্রাইভেট কার নিয়ে বনভোজনের উদ্দ্যোশে যাত্রা শুরুর পূর্বে সকলের মাঝে সকালের নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১ টায় বনভোজন স্থলে পৌঁছার পর সবার মাঝে তরমুজ পরিবেশন করা হয়। তরমুজ পরিবেশনের পর সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, এম এ রহমান , সহ সভাপতি আব্দুল জব্বার , সহ সভাপতি আমিনুল ইসলাম , যুগ্ম সম্পাদক রুহুল আমিন রিপন ও আশরাফুল ইসলামের পরিচালনায় বাচ্চাদের ও বড়দের খেলাধুলা করানো হয় । খেলাধুলা শেষে হাজী সুজাউদ্দিন সেলিম , আব্দুল হামিদ, আনিসুজ্জামান সবুজ, রবিউল ইসলাম , বিদ্যুৎ হোসেন , আহসান হাবিব লিটন , আব্দুল ওয়াদুদ , কামরুল ইসলাম জসিম , মমতাজ উদ্দিন , আমির পারভেজ, অতুল প্রসাদ রায় , মাইরুল ইসলাম , জাহিদুল ইসলাম , তৈয়বুর রহমান , মোহাম্মদ কবির , লিমন , রবিউল আওয়াল রুবেল ও মামুনুর রশিদ সরাজের পরিচালনায় সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয় । দুপুরের খাবার শেষে এম এ রহমান ও সাজেজুল ইসলাম সুজনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই এর সেরা কন্ঠের জনপ্রিয় শিল্পী কৃষনা তিথি ও তুহিন আজাদ।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালিন সময় বিকেল বেলাত সবার মাঝে ঝাল মুড়ি পরিবেশন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লটারী ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি জনাব হাজী মো: সুজাউদ্দিন সেলিম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক জনাব মো: আনিসুজ্জামান সবুজ । উক্ত সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি জনাব মো: আব্দুল হামিদ , কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: আব্দুল জব্বার , সহ সভাপতি মো: সাজেজুল ইসলাম সুজন , উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন , এম এ রহমান , খান এম সাঈদ , মোহাম্মদ কবির , কুষ্টিয়া
জেলা সমিতির সহ সভাপতি মো: রবিউল ইসলাম , সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, মো: আনোয়ার হোসেন , মো: রেজাউল হক সমেজ , কামরুজ্জামান গুলু , কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন , যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন , বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহিদুল ইসলাম , সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান , ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হাসানাত, চট্টগ্রাম সমিতির মো: কামরুল ইসলাম জসিম , মানিকগঞ্জ সোসাইটির সাবেক সভাপতি মো: রবিউল আওয়াল রুবেল , অতুল প্রসাদ রায়, উত্তম সাহ, মাইরুল ইসলাম , প্রিমিয়াম সুইটস্ এ্যন্ড রেষ্টুরেন্টের ম্যানেজার সাইফুর রহমান শাওন , ব্যবসায়ী আমির পারভেজ ,ঝিনাইদহ জেলা সমিতির সভাপতি আবু দাউয়ান পান্নান , সহ সভাপতি নাদিম বাহার , ঝিনাইদহ জেলা সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম মৃদুল, তৈয়বুর রহমান, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এলামানাইয়ের সহ সভাপতি হুমায়ন কবির , গ্রেটার কুমিল্লা সমিতির
সভাপতি আব্দুল খালেক, কুষ্টিয়া জেলা সমিতির দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন , সহ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম , প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ, সহ প্রচার সম্পাদক বশির উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল , সহ সম্পাদক মো: কামরুজ্জামান জামান, সহ সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশিদ সরাজ, হায়দার আলী , নুর ইসলাম , লিমন , জোহা ,আরিফুল ইসলাম শিমুল, মো: আলাউল হক, মো: শহীদুল ইসলাম সুমন, মো: শরিয়ত উল্লাহ , হামিদুল, জালাল উদ্দিন, তারিক, রাজ্জাক, আইন, লিন্টু, তিতুমির, আইরিন আক্তার, মাহাবুবা সুলতানা রিম্পা, জেসমিন আক্তার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ । উক্ত বনভোজনের প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া ও পৃষ্টপোষকতায় ছিলেন এটর্নি মঈন চৌধুর, শাহ নেওয়াজ বিশিষ্ট ব্যবসাযী,সহ অনেকেই। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সভাপতি সুজাউদ্দিন সেলিম , সাবেক সভাপতি আব্দুল হামিদ ও সাধারন সম্পাদক আনিসুজ্জামান সবুজ সবাইকে বনভোজনে উপস্থিত হওয়ায় ও সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান এবং সবাই মিলে এক সাথে ঘড়ে ফিরে যান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ