Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বনভোজনে উপচে পড়া মানুষের ঢল

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: July 19, 2017 | 1:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী হবিগঞ্জবাসীর উপচে পড়া উপস্থিতিতে নিউইয়র্কের প্ল্যাসিং মেডো করনা পার্ক হয়ে উঠে উৎসব মুখর। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির নিখুঁত আয়োজনে অতিথিতিসহ বিভিন্ন স্টেট থেকে আগত হবিগঞ্জবাসিকে বরণ করার বিষয়টি ছিল আন্তরিকতায় পরিপূর্ন এবং দর্শণীয়। প্রিয়মুখগুলোকে কাছে পাওয়ার অনুভূতি ছিল অন্যরকম যা সত্যিকার অর্থেই অবর্ণনীয়।এ বনভোজনে প্রধান অতিথি স্বদেশ থেকে আসা নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান, এড.আলমগীর চৌধুরী, গেষ্ট অব অনার ছিলেন এটনী মঈন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বারের সভাপতি মোতাচ্ছিরউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এড. সালেহ আহমেদ, সাংবাদিক মুজাহিদ আনসারী, হবিগঞ্জ জেলা বিএনপিসহ সাধারন সম্পাদক আমিনুর রশিদ এমরান, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, কাজী কামরুল, এড. নাছির উদ্দিন, দেওয়ান বজলু চৌধুরী প্রমূখ। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মো: শিমুল হাসানের পরিচালনায় বনভোজন ও মিলন মেলাটি পরিচালিত হয় যা সবার মনে সাড়া জাগায়, আসে প্রানের জোয়ার। প্রধান অতিথি এড.আলমগীর চৌধুরী তার বক্তবে বলেন “প্রবাসে হবিগঞ্জ সদর সমিতির এত বড় বনভোজনে অংশ নিতে পেরে তিনি অতন্ত খুশি এবং পাশাপাশি সদর সমিতি সম্মাননা পেয়ে তিনি তাদের নিকট ঋণীও”।বনভোজনে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রবাসের অনেক সুনাম ধন্য ব্যাক্তি বর্গ – ওয়াছি চৌধুরী, শেখ আতিকুর রহমান, শাহিন আহমেদ, শাহিন আজমল, নজরুল ইসলাম, শফিক আলম, মো: জামান, দুরুদ মিয়া রনেল, সফি উদ্দিন তালুকদার, আবু সাঈদ চৌধুরী কুটি, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, এড. খোকন গাজী রাশেদুল আলম শিবলী, নাজীম উদ্দীন, মোস্তফা কামাল সংগ্রাম, জহুর আলী চৌধুরী, মাহমুদ হাসান, আবুল কালাম, সামছুল ইসলাম, সৈয়দ এম রসিদ, আকবর হোসেন স্বপন, সৈয়দ এবাদ, শাহ শাম্মু, উজ্জ্বল ইসলাম, সাগর, আসকির মিয়া প্রমুখ। উপস্থি সবার নাম উল্লেখ না করতে পারার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করা হয়েছে। উপস্থিত অতিথীবৃন্দ তৃপ্তিসহকারে দুপরের ভোজ সেরে দল বেধে বিভিন্ন স্থানে পরিদর্শন করেন।বনভোজনের শেষ পর্বে সদর সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুজাহিদ আনসারী – ২০১৭- ২০১৯ সনের জন্য সভাপতি, আজদু মিয়া তালুকদার এবং সাধারন সম্পাদক শুকান্ত-এর নাম ঘোষনা করেন। বনভোজনে খেলাধুলার বিজয়ীদের মধ্য সকল অতিথিতিদের পুরস্কার তুলে দেন মো: রোকন হাকীম। পরবর্তীতে আর্কষনীয় রেফেল-ড্র ঘোষনা করা হয় –
প্রথম পুরস্কার গাড়ী, টিকেট নম্বর-৩২২, ২য় পুরস্কার-বিমান টিকেট, টিকেট নম্বর- ৩৯১, ৩য় পুরস্কার টিভি, টিকেট নম্বর-৪৫১, ৪থ পুরস্কার ল্যাপটপ, টিকেট নম্বর- ৬৬৬, ৫ম পুরস্কার ট্যাবলেট টিকেট নম্বর -৪৯০। পরিশেষে সভাপতি আজদু মিয়া তালূকদার সকলকে এই বনভোজনে অংশগ্রহন করার জন্য জন্য ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV