Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্ত:ষ্টেট মহাসমাবেশে কেন্দ্রের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র যুবলীগের কাউন্সিল দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: July 20, 2017 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সর্বাত্বক সহযোগিতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদার ও যুক্তরাষ্ট্র যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে নিউইয়র্কে যুবলীগের আন্ত: ষ্টেট মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও দাবী উঠে। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে ১৬ জুলাই রোববার এই মহাসমাবেশর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের সার্বিক তত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের এই সমাবেশের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, যুবলীগের মহাসমাবেশ ঘিরে কুইন্স প্যালেস মিলনায়তন নানা রংঙে সাজানো হয়। দেয়ালে দেয়ালে শোভা পায় যুবলীগের বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যানার-পোষ্টার। বিশেষ আকর্ষণ ছিলো যুবলীগ নেতা-কর্মীদের সবুজ রংঙের পাঞ্জাবী পড়ে যোগদান। এছাড়াও ‘লাল-সবুজ’-এর জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিলো মূল মঞ্চের বিশাল ষ্টেজ। যা পুরো বাংলাদেশকেই স্মরণ করিয়ে দেয়। আরো ছিলো যুবলীগ নেতা-কর্মীদের মূহূর্মূহ শ্লোগান। 

যুবলীগের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: ফরিদ আলম। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাজী এনাম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর করিম, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আব্দুল বাতেন সরকার, আওয়ামী লীগের উদেষ্টা আব্দুল জলিল, বদরুল হোসেন খান, সদস্য সামছুল আবেদীন, কায়কোবাদ, আশাফুল মাসুক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ, শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, মো: সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমদ চৌধুরী, রিন্টুলাল দাস ও হেলিম উদ্দিন, যুবলীগের সদস্য নূর ইসলাম, সাদেকুর রহমান সাদিক, মোশাহিদ চৌধুরী, জামাল বক্স, মনির উদ্দিন, শাহীন কামালী, শাহ্্ সেলিম, রেজা আব্দুল্লাহ, আজাদুল কবির এবং জাকির হোসেন।মহাসাবেশে যুবলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, নিউইয়র্কো মহাসমাবেশ প্রমাণ করেছে যে, অতীতের যেকোন সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র যুবলীগ অনেক বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র যুবলীগের প্রাণপুরুষ হিসেবে পরিচিত বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ ও ফরিদ আলমের উত্তরসুরী হিসেবে যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন ও সেবুল মিয়া সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমদ চৌধুরী, রিন্টুলাল দাস ও হেলিম উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগ আজ প্রবাসের সর্ববৃহৎ যুব সংগঠনের পরিণত হয়েছে। বক্তারা যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য মিসবাহ-ফরিদের অতীত কর্মকান্ডের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, কেন্দ্রীয় যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেভাবে কাজ করছেন, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরাও তাদের পথ অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ আজ আওয়ামী যুবলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, কেন্দ্রের পরামর্শে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র যুবলীগ আওয়ামী লীগের পুনরায় বিজয়ের জন্য সাধ্যমতো কাজ করবে। বক্তারা বলেন, যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকান্ড সম্পর্কে ওকিবহাল। দীর্ঘ প্রায় ছয় বছর হতে চললো যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। আমরা বিশ্বাস করি ‘যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি’ এখন সময়ের দাবী। যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের এই দাবী মেনে কেন্দ্রীয় যুবলীগের তত্বাবধানে অচিরেই যুক্তরাষ্ট্রে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং যুবলীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আন্ত: স্টেট যুবলীগের মহাসমাবেশের প্রচার সেলের প্রধান এবং নিউইয়র্ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী । সমাবেশ অনুষ্ঠানের এক পর্যায়ে ১/১১-এ শেখ হাসিনার মুক্ত আন্দোলনে সক্রিয় যুবলীগ নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়। জাতীয় সংগীত, পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আন্তঃ স্টেট যুবলীগের আয়োজক কমিটির আহ্বায়ক ও নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম এবং সভা পরিচালনা করেন আন্তঃ স্টেট যুবলীগের আয়োজক কমিটির সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ।মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস, সহ-সভপতি মিনহাজুল ইসলাম বাদল, মোট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক, সর্বজিৎ দাস তুর্জ, ফেøারিডা যুবলীগের সভাপতি সঞ্জয় কুমার সাহা, কানেকটিকাট যুবলীগের সভাপতি একেএম মিসবা, পেনসেলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি আসাদুজ্জামান শামিম আহমদ সাইদ, নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি মো: সিরুজুম মনির, নিউজার্সি যুবলীগের সভাপতি মো: শাহিন ও সাধারণ সম্পাদক মো: রাসেল, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি হোসেন আহমদ টিপু, নিউইয়র্ক স্টেট যুবলীগের সহ-সভাপতি নূর হোসেন ফরহাদ, অলীউর চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খাঁন, ক্রিড়া সম্পাদক সাবলু রহমান, সিটি যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন, মামুন হোসেন, সাহীদ সিরাজ সৌরভ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলি আহমদ। কুইন্স যুবলীগের সভাপতি জাকির হোসেন জুয়েল, ম্যানহাটন যুবলীগের সভাপতি আজমান আলী ও সাধারণ সম্পাদক দীন ইসলাম, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শিপু চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান। মহাসমাবেশ উপলক্ষে ‘যুব জাগরণের ডাক’ শীর্ষক একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV