আগস্টে ভার্জিনিয়ায় আসছে ভিন্নধারার নাটক ‘পালকী’ : এ অসাধারণ শিল্পকর্মের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত – পিপলএনটেক সিইও প্রকৌশলী হানিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগস্টে ভার্জিনিয়ায় আসছে ভিন্নধারার নাটক ‘পালকী’। গ্র্যান্ড স্পন্সর পিপলএনটেক। একটি ষোড়শী মেয়ের জীবন রহস্য আর স্বপ্ন ঘিরে গড়ে উঠেছে “পাল্কী”র কাহিনী। তবে বলতে যতটা সহজ লাগছে, পাল্কীর কাহিনী তার চেয়েও বেশী চমকপ্রদ এবং রহস্যাবৃত। নাটকটি না দেখা পর্যন্ত এই রহস্য বোঝা যাবে না। বাংলাদেশের শহরতলীতে হিজলতলী গ্রামের ইছামতি নদীর পারে মাষ্টার বাড়ীর দুই মেয়ে শিমূল এবং পালকি। দুই বোনের জীবনের হাসি-কান্না, আনন্দ বেদনার এক রূপ কল্প নাটক-পাল্কী। তবে এর কাহিনী বিন্যাসে ষোড়শী পাল্কীর জীবনের নানা বাঁক-ই ফুটে উঠেছে । পাল্কীর জীবনের দুরন্তপনা, ছেলে মানুষী, জীবনের কাছে তার চাওয়া-পাওয়া, তার ভাবনা, তার স্বপ্ন, সব কিছুই ফুটে উঠেছে পাল্কীর কাহিনীতে। এই নাটকের মধ্য দিয়ে পাল্কীর স্বপ্নকে জাগিয়ে তোলা হয়েছে। তেমনি এই স্বপ্নের ভিতরে আরেক স্বপ্নের বীজ বোপন করা হয়েছে। সাথে সাথে পাল্কী নাটকে বিস্তৃত হয়েছে আমাদের সম্পর্কের বিষয়গুলি। মা-মেয়ের সম্পর্ক, বোন-বোনে , বাবা-মেয়ে, এবং মানুষে-মানুষে, বিশেষ করে ভালবাসা-ভাললাগার মানুষের সম্পর্ক। এই সম্পর্কের মাঝেই প্রকাশিত এবং বিকশিত হয়েছে আবেগ, ভালবাসা, রাগ-অনুরাগ, আনন্দ-বেদনা, আশা-অনুশোচনা এবং কৃতজ্ঞতা প্রকাশের এক নিরন্তন প্রচেষ্টা। পাল্কী গতানুগতিক কোন সাধারন মঞ্চ নাটক নয়। এটা সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর একটি সিনেমেটিক ড্রামা। লাইভ এবং স্ক্রীন শটের মিশ্রনে ভিজিয়্যুল ইফেক্টের মাধ্যমে নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে। নাটকটির এই উচ্চ মাত্রার কারিগরী পরিকল্পনা এবং ডিজাইন করেছে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ফাইন আর্টস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ক্যালিফোনিয়ার লয়ালা মেরিমাউন্ট ইউনিভার্সিটির ছাত্র/ছাত্রীরা। সহযোগিতা দিচ্ছে জর্জ মেশন, জেমস মেডিসন, জর্জ ওয়াশিংটন, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং নোভার ছাত্র/ছাত্রীরা। নাটকটিতে অত্যাধুনিক প্রোজেকশন ম্যাপিং, CGI স্পেশাল এফেক্ট এবং ক্রোমাটিক কিইং টেকনোলিজী ব্যবহারে নাটকটি কে বহু মাত্রিক ভাবে উপস্থাপিত হচ্ছে। পাল্কী নাটকের পরিচালক কামরুল খান লিংকণ, স্ত্রীপ্টঃ শফি দেলোয়ার কাজল, কোরিওগ্রাফীঃ রুমা খান।
পিপলএনটেক এর সিইও প্রকৌশলী আবুবকর হানিপ বললেন, ”পাল্কীর মতো এত অসাধারণ শিল্পকর্মের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রচিত এই নাটকটি আপনাদের সবার মনোগ্রাহী হবে এমনই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপরিবারে নাটকটি দেখার জন্য।”
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ