নিউজারসিতে প্রাণের আমেজে অনুষ্ঠিত হয় চট্টগ্রামবাসীর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজারসিতে প্রাণের আমেজে চট্টগ্রামবাসীর বনভোজন অনুষ্ঠিত হয়। নিউজারসি প্রবাসী চট্টগ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সামারের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন সামারে নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে। তারই ফলশ্রুতিতে নিউজারসি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী
চট্টগ্রামবাসীরাও মেতে উঠেছিল বনভোজনে।চট্টগ্রাম সমিতি নিউজারসি এর উদ্যোগে গত ১৯ জুলাই,বুধবার আয়োজন করা হয়েছিল বনভোজনের। নিউজারসি অঙ্গরাজ্যের মেইসল্যান্ডিং এর ষ্টেল মেনর পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে নিউজারসিতে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করে। সকাল থেকেই প্রবাসী চট্টগ্রামবাসীরা দলে দলে প্রাকৃতিক রূপের আধার ষ্টেল মেনর পার্কে সমবেত হতে থাকে।প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়।দীর্ঘদিন পর প্রবাসী চট্টগ্রামবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার। দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক বাংগালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। বনভোজনে শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক খেলাধূলার আয়োজন করা হয়।
বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসে চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী নাদিরা ও আবুল মনসুর। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরন করেন। সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় পুরস্কারের সম্ভারে রেফল ড্র।বিজয়ীদের মাঝে চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা রেফল ড্রর পুরস্কার বিতরন করেন।প্রবাসী চট্টগ্রামবাসীর এই বনভোজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীদের
অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয়।তাদের অংশগ্রহনে এই বনভোজন প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। বনভোজনে বিভিন্ন পন্যের ষ্টলও ছিল। বনভোজন সফল করার জন্য বিপ্লব দেব, কুতুবউদদীন এমরান, এম এ রহিম, জমিরউদদীন খোকন, কাজী জসিম, এম এ করিম, নূর মোহাম্মদ, ইকবাল হোসেন , ফারুক তালুকদার, মোঃ জাফর, আমিন খান, মোঃ কবির, বিপ্লব দাশ, অভিজিত চৌধুরী লিটন, রতন ভট্টাচার্য, টিটন দাশ প্রমুখ অক্লান্ত পরিশ্রম করেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা আবদুর রফিক, বিশ্বনাথ চৌধুরি, সৈয়দ মোঃ কাউছার, আবদুল হালিম খান , সিরাজুল ইসলাম বনভোজনের সার্বিক দেখভাল করেন। চট্টগ্রাম সমিতি নিউজারসির কর্মকর্তাদের অক্লান্ত প্রয়াসে প্রবাসী চট্টগ্রামবাসীর প্রাণের আয়োজন বনভোজনের সফল সমাপ্তি ঘটে।অনুকূল আবহাওয়া প্রবাসীদের আনন্দ আয়োজনে নতুন মাএা এনে দেয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!