Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইক না পেলে মন খারাপ করেন ৪০ শতাংশ : গবেষণা জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: July 20, 2017 | 1:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকে লাইক না পেলে মন খারাপ করেন ৪০ শতাংশ। এই সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ‘ডিচ দ্য লেবেল’ নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী দাতব্য সংস্থা এই গবেষণা চালিয়েছে। দশ হাজার তরুণ-তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়স ছিল ১২ থেকে ২০ বছরের মধ্যে। 

এই গবেষণা জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪০ ভাগই বলেছেন, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেয়, তাহলে তারা খারাপ বোধ করেন। আর ৩৫ ভাগ বলেছেন, তাদের কী পরিমাণ ফলোয়ার বা অনুসারী, তার ওপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি।

জরিপে উঠে এসেছে সাইবার-বুলিয়িং (পীড়ন) ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। প্রতি তিনজনের একজন বলেছেন, তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকেন। একজন বিশেষজ্ঞ বলেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুরা ‘বৈরিতার সংস্কৃতির’ মধ্যে বেড়ে উঠছে।

জরিপে অংশগ্রহণকারী ৭০ ভাগ স্বীকার করেছেন, তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করেন। আর ১৭ ভাগ দাবি করেছেন, তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছেন।

এছাড়া জরিপে অংশ নেয়া অর্ধেকই বলেছেন, তারা আলোচনা করতে চান না অনলাইনে তাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে।

গবেষণায় আরো উঠে এসেছে, ইনস্টাগ্রাম হচ্ছে ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ