Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: July 21, 2017 | 12:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের ব্যাপক উৎসাহ, প্রচেষ্টা, সহযোগিতা এবং সমর্থন নিয়ে নিউইয়র্কের জেএফকে হিলটন হোটেলে গত ১৬ই জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানে “নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশন”-এর আত্মপ্রকাশ হয়। বিগত প্রায় দুইমাস ধরে যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু সহ সর্বস্তরের বৌদ্ধ নেতৃবৃন্দ এবং জনসাধারণের সাথে ব্যাপক ভিত্তিক আলাপ-আলোচনা, মত বিনিময় সভা, লেখালেখি ইত্যাদির মধ্যে দিয়ে সমর্থন ও সুপারিশের পরিপ্রেক্ষিতে নিরংকুশ জনসমর্থন নিয়ে “নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশন” তার যাত্রার শুভ সূচনা করলো। আগামী ২৬শে আগষ্ট বোষ্টনে উত্তর আমেরিকা বাংলাদেশী বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ফেডারেশনের পূর্ণাঙ্গ নেতৃত্ব এবং দিক নির্দেশনা ঘোষণা করা হবে। গত ৯ই জুলাই বোস্টনে অনুষ্ঠিত উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সাধারণ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বোষ্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি সুহাস বড়ুয়া সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং একই সংগঠনের প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়া যুগ্ন আহবায়ক মনোনীত হন। ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত উত্তর আমেরিকা বৌদ্ধ সম্মেলনের আহবায়ক, নিউইয়র্ক মৈত্রী ফাউন্ডেশনের সভাপতি সমীরণ বড়ুয়া “নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশন” এর আহবায়ক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। আমেরিকা এবং কানাডার বিভিন্ন অঙ্গ রাজ্য এবং প্ৰদেশে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধ, তাঁদের বিভিন্ন সংগঠন এবং বিবিধ বৌদ্ধ সমাজ, বৈশিষ্ট্য মন্ডিত/বিশেষজ্ঞ ব্যক্তিবৃন্দ এবং প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ে এবং প্রতিনিধিত্বে পরিচালিত হবে বৌদ্ধদের বৃহত্তর এই ছাতা সংগঠন “নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশন”। বাংলাদেশী বৌদ্ধদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি নতুন প্রজন্মদের কাছে পরিচিত করে তুলতে এবং ধর্মীয় রীতি-নীতি, সংষ্কৃতি, প্রচলিত প্রথা চর্চা ও সংরক্ষণে দেশে এবং প্রবাসে নানাবিধ উদ্যেগ গ্রহণ করবে এবং সহায়ক ভূমিকা রাখবে এই বৃহৎতম সংগঠন। আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশী বৌদ্ধ এবং তাঁদের প্রজন্মদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি করতে এবং ধর্মীয় ও উত্তরাধিকার পরিচয় সংরক্ষণে জোরালো ভূমিকা রাখবে এই ফেডারেশন । সেবা ও সহযোগিতার সাংগঠনিক কাঠামোর মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে কাজ করবে এই সংগঠন। বাংলাদেশী এবং প্রবাসী বৌদ্ধদের দৈনন্দিন জীবন জীবিকা এবং পেশাগত সকল কাজে উচ্চতম নৈতিকমান বজায় রাখতে উত্সাহ এবং সহযোগিতামূলক প্রকল্প গ্রহনের চেষ্টা চালাবে এই ফেডারেশন। আমরা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের বৌদ্ধদের অতীতের সেই গৌরব উজ্জ্বল দিন গুলির কথা, যাঁরা চর্যাপদ আর দোহা থেকে শুরু করে শিল্প, সাহিত্য, সংগীত এবং স্থাপত্যের পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা ও নাগরিক সভ্যতার বিকাশ ঘটিয়েছিল এই বাংলায়। মহামতি বুদ্ধের শিক্ষায় উজ্জীবিত হয়ে জাতি, ধর্ম, রং -গোত্র, উঁচু-নীচু সম্প্রদায়িক শ্ৰেণীভেদের বিরুদ্ধে সাম্যবাদ আর মানবতাবাদের জাগরণ সৃষ্টি করেছিল এই বৌদ্ধ জাতি। বাংলাদেশে বিগত এবং সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলি বিশেষ করে রামু, কক্সবাজার এ বং পার্বত্য জেলাসমূহের অমানবিক ঘটনাগুলি বাংলাদেশের বৌদ্ধদের নতুন করে ভাবিয়ে তুলেছে। বৌদ্ধরা একদিকে যেমন কর্মবাদী এবং জ্ঞানীর পূজারী ও সেবক অপর দিকে অজ্ঞানী বা অজ্ঞতার প্রতি ঘৃণা ও সঙ্গ ত্যাগ পরায়ন। ১১৫০ ইং সালের পর থেকেই বাংলাদেশ নামক এই ভুখন্ডে বৌদ্ধরা মূলত তরবারির আঘাতে শিরচ্ছেদ ভয়ে এবং নির্যাতনের শিকার হয়েই ধর্মান্তরিত হতে বাধ্য হতে থাকে এবং কালের পরিণতিতে সংখ্যা গুরু বৌদ্ধ জাতি নিজ দেশে সংখ্যা লঘু থেকে আজ বিলুপ্ত জাতিতে পরিণত হতে যাচ্ছে। সকল মানব ও প্রাণীর প্রতি মৈত্রী পরায়ন এবং ধর্ম নিরপেক্ষ এই বৌদ্ধ জাতি শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারনে নিজ দেশ থেকে উচ্ছেদ হবে কিংবা বিলুপ্ত হবে তা সভ্য মানব সমাজ কখনও মেনে নিতে পারে না। হাজার বছরের শ্বাশত বাংলা, এই বাংলাদেশই হচ্ছে বাংলাদেশী বৌদ্ধদের হাজার বছরের আদি এবং একমাত্র দেশ। বাংলাদেশী বৌদ্ধরা বাংলাদেশ ছাড়া অন্য্ কোন দ্বিতীয় দেশকে কখনো নিজের মাতৃভূমির মত আপন ভাবতে পারেনি। বাংলাদেশকে ছেড়ে যে যেখানেই থাকুক না কেন, নিজের মাতৃভাষা, ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি থেকে কখনো নিজেকে সরিয়ে রাখতে পারেনি এবং পারবে না। বৌদ্ধ ধর্ম নিয়ে কেউ কখনও ব্যবসা কিংবা রাজনীতি করার চেষ্টা করেনি। ধর্মীয় পরিচয়ে কোন দেশের সাথে বিশেষ কোন সম্পর্ক স্থাপনের চেষ্ঠা কিংবা সুযোগের প্রহর গুণন করেনি, অহিংসা ও ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছে আপন দেশ ও জাতিকে। ফেডারেশনের সুবিশাল ছায়ায় নর্থ আমেরিকার বাংলাদেশী প্রবাসী বৌদ্ধরা সম্মিলিত ভাবে একে অপরের সহায়ক শক্তি হয়ে জ্ঞান প্রধান, মেধা সম্পন্ন ও মানবিক বৈশিষ্ট্য মন্ডিত, কর্মবীর বৌদ্ধ জাতির অগ্রযাত্রা অব্যাহত রাখাবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নানাবিধ প্রকল্প গ্রহণ সহ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা সমূহের সাথে সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে কল্যাণময় পরিবেশ গঠনে ও শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাবে। ২৬শে আগষ্ট বোষ্টনে নর্থ আমেরিকা বাংলাদেশী বৌদ্ধ সম্মেলনে আমাদের দৃঢ় প্রত্যাশা, দেশ ত্যাগ নয়, দেশের কল্যাণময় পরিবেশ সৃষ্টির জন্য সকলকে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের গৌরব গাঁথা ইতিহাসকে সামনে রেখে আবারও নতুন গৌরব গাঁথা রচনা করবো। হাজার বছরের মাতৃভূমিকে ত্যাগ করে নয়, হৃদয়ে ধারণ করে, বাংলাদেশের সকল ধর্মের মানুষকে মৈত্রী, ভালবাসা আর সংলাপে মুগধ করে রচনা করবো শান্তির মমতাময় পরিবেশ। বোষ্টন সম্মেলনে আপনাদের সরব উপস্থিতিতে জেগে উঠবে আমাদের অতীত গৌরব, রচিত হবে প্রত্যাশার নতুন দিগন্ত। সম্মেলন স্থানঃ McGlynn Middle School 3002 Mystic Valley Pkwy, Medford, MA 02155. সময়ঃ বেলা ১১টা থেকে রাত ১০:৩০মিঃ সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সম্মেলনে যোগদানের বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। “জগতের সকল প্রাণী সুখী হোক।” সুহাস বড়ুয়া, আহবায়কঃ নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্টস’ কনফারেন্স ২০১৭, বোষ্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ