Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

মার্কিন নৌকমান্ডে প্রথমবারের মত ২ নারী অফিসার নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: July 22, 2017 | 11:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নৌকমান্ডে প্রথমবারের মত ২ নারী সদস্য যোগ দিয়েছেন। কমান্ডো দলের সঙ্গে বিশেষ অপারেশনে টিমে কাজ করবেন তারা। মার্কিন নৌবাহিনীর সিল টিমে আগামী গ্রীষ্মে পুরুষ অফিসারদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন নারী অফিসার ড্যানিয়ের হিনচিল্ফ। দ্বিতীয় সদস্য আনা ¯œনজমেয়ার নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাটান্ট ক্রাফট ক্রুম্যান বা এসডব্লুসিসি প্রকল্পে প্রশিক্ষণ নেবেন। এই দু’ই নারী আগে দেশটির বিশেষ বাহিনীর সদস্য হিসেব কর্মরত ছিলেন।

নৌ-বাহিনীর বিশেষ কমান্ডো দলের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর মার্ক ওয়ালটন বলেন, প্রথম নারী সদস্য হিসেবে তারা নৌকমান্ডে কাজ করতে যাচ্ছেন। যে কোন সামরিক বাহিনীর জন্যই এই নির্বাচনি প্রক্রিয়া সবচাইতে কঠিন ও জটিল। তবে এই দুই সদস্যকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মূল দলে প্রবেশের জন্য তাদের মোকাবেলা করতে হবে কঠোর প্রশিক্ষণ ও নির্বাচন প্রক্রিয়া।

২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন নৌবাহিনীর সামরিক বিভাগে নারী অফিসারদের নিয়োগ দেয়া হত না। ২০১৫’র ডিসেম্বরে সাবেক প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার ঘোষণা করেছিলেন, মার্কিন সেনাবাহিনীতে নারী অফিসারদের নিয়োগে আর কোন বিধিনিষেধ থাকছে না। নারী অফিসাররাও এবার থেকে যুদ্ধে যেতে পারবেন।

২০১৬’র জানুয়ারি থেকেই নিয়ম সংশোধিত হয়ে যায়। তা সত্ত্বেও মার্কিন নৌ-বাহিনীর সামরিক বিভাগে কোন নারী নিয়োগ দেয়া হয় নি গত ১৮ মাস পর্যন্ত। সূত্র: ইন্ডিপেনডেন্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ