নিউইয়র্কে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা’র আনন্দ-স্মৃতিময় বনভোজন
ইউএসএ নিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন-উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২২ জুলাই শনিবার এ বনভোজনে যুক্তরাষ্ট্রে
বসবাসরত এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা নিউইয়র্কের লংআইল্যান্ড স্টেট পার্কের খোলা মাঠে দিনভর
আনন্দ আয়োজনে মেতে ওঠেন। পার্কের মনোরম পরিবেশে মজাদার খাবার ছাড়াও শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা ও
র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পারিবারিক মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন। এদিন
সকাল থেকেই প্রাকৃতিক সৌন্দয্যের ছায়াঘেরা বনভোজন স্থলে মিলিত হতে থাকেন তারা। দীর্ঘদিন পর বাল্য বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে
আপ্লুত হয়ে পড়েন অনেকে। শৈসব স্মৃতি রোমন্থনসহ খোশ গল্পে আর আড্ডায় মেতে মেতে ওঠেন সবাই। কেউ কেউ নৌ-ভ্রমণ কিংবা ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় পার্ক জুড়ে।
এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ইয়াহিয়া বখত চৌধুরী সুইটসের সভাপতিত্বে এবং সংগঠনের
উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনিরের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিএফএফ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ক্রীড়াবিদ সুহেদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. শাহানারা আলী, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জুনেদ চৌধুরী,
আহবাব চৌধুরী খোকন, আবদুর রহমান, ছয়ফুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, কবির খান, নাদের খান, কিবরিয়া,
মহিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা জাহানারা বেগম লক্ষী, জহুরা চৌধুরী সাবিন, সাহেদা চৌধুরী লিলি, নিলুফা বেগম, মনোয়ারা বেগম মনি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিছ, কোষাধ্যক্ষ মো. নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক
জসিম উদ্দিন নিপু, সহ ক্রীড়া সম্পাদক মুহিম, মহিলা সম্পাদক ফাহমিদা হাবিব লবি, ফেরদৌসী বেগম বিউটি, সানজিদা আক্তার, পাশা প্রমুখ।
বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে ও পুরুষ-মহিলাদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের
বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে ছিল টিভি, এসিসহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বনভোজনে আল আকসা রেষ্টুরেন্ট থেকে নেয়া ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনেকে শৈসব স্মৃতি চারণ করেন। বার্ষিক বনভোজনের এ দিনটির প্রতিক্ষার
কথাও বলেন কেউ কেউ। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের সম্মিলিত সহযোগিতায় সফল হয়েছে এই আনন্দ উৎসব। বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করা হয় বনভোজনে সহযোগিতাকারিদের প্রতি। আগামী বছর আরো বৃহত্তর পরিসরে বার্ষিক
বনভোজনের আয়োজনের বিষয়টিও জানান কর্মকর্তারা। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হবার কথা জানান নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বনভোজনে যোগদানকারীরা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes