নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু : নজর কেড়েছে নতুন প্রজন্মসহ প্রবাসীদের
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করেছে খলিল বিরিয়ানী হাউজ। গত ২১ জুলাই শুক্রবার বিকেলে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে নিউইয়র্কের বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন এ রেষ্টুন্টেটি বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে।
প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এর পর কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্রে উদ্বোধনের পর পরই জমে ওঠে খলিল বিরিয়ানী হাউজ। বেশ সাড়া জাগিয়েছে কমিউনিটিতে। প্রতিদিনই নতুন রেষ্টুরেন্টটিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড়।
জানা যায়, এই নতুন রেষ্টুরেন্টটির স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান বিভিন্ন রেষ্টুরেন্টে শেফের দায়িত্ব পালনের পাশাপশি নিউইয়র্কের বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেন। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসার পর থেকে বিভিন্ন নামী দামী রেষ্টুরেন্টে শেফের দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার আগ পর্যন্ত তিনি নিউইয়র্কের প্রিমিয়াম রেষ্টুরেন্টে প্রধান শেফ হিসাবে কর্মরত ছিলেন।
রন্ধন শিল্পী খলিলুর রহমান জানান, প্রবাসে বাংলাদেশী বিরিয়ানীসহ অন্যান্য দেশীয় খাবারকে নতুন প্রজন্মসহ মুলধারায় জনপ্রিয় করতেই আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটি গড়ে তুলেছেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ। তিনি বলেন, প্রতিষ্ঠানটির নাম খলিল বিরিয়ানী হাউজ হলেও তার এখানে বিরিয়ানীর পাশাপাশি বাংলাদেশী ঐতিহ্যবাহী অন্যসব খাবারও পরিবেশন করা হচ্ছে। রয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারেরও সুব্যবস্থা। তিনি প্রবাসীদের খলিল বিরিয়ানী হাউজের খাবার যাচাই-বাচাই ও উপভোগ করার আহ্বান জানান। তিনি জানান, রেষ্টুরেন্টটি সোমবার-বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত, শক্রবার-শনিবার সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রোববার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান আরো জানান, তাদের আয়োজনে রয়েছে বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান এবং আমেরিকান, চায়নিজ খাবারের বিপুল সমাহার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং বিয়ে, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনেও রয়েছে আলাদা বৈচিত্র। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খাবারের রুচির সঙ্গে মিল রেখে তৈরী করছে বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজাসহ নানান আইটেম। থাকছে খলিল স্পেসাল হালিম, আলু চপ, সামুচা, পাকোরা, ডালের বড়া, ললিপপ চিকেন, চাপলি কাবাব, শিশ কাবাব, চিকেন টিকিয়া কাবাব, স্যুপ, প্লেইন নান, জারলিক নান, চিজ নান, আরো নান, কিমা নান, রুটি, পরোটা, আলু পরোটা, কিমা পরোটা, মোগলাই, চিকেন বিরানী, বিফ বিরানী, গোট বিরানী, ফ্রাইড রাইচ, নুডুলস, চিলি চিকেন, চিলি বিফ, চিলি শিম্প, চিকেন কারি, চিকেন টিকিয়া মাসালা, বিফ কারি, কিমা কারি, কিমা কারেলা, গোট কারাহি, চানা ডাল, আলু গোবি, মিক্সড ভেজিটেবল, ওকরা, চানা মাসালা, পনির, জিলাপি, খির, জর্দ্দা, ম্যাঙ্গো লাচ্ছি, বিফ বার্গার, চিকেন বার্গার, ফিশ বার্গার, ভেজিটেবল, প্লেন চিজ পিজা, চিকেন টিকিয়া পিজা, কিমা পিজা, শিশ কাবা পিজা, এগ রোল, আলু রোল, চানা মাসালা, ফ্রেঞ্চ ফাইস, ম্যাক এন্ড চিজ। এছাড়া বিভিন্ন পানীয়সহ রয়েছে রসমালাই, গুলাব জাম, পুডিং, খীর, গাজর হালুয়া ইত্যাদি। আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটির ফ্রি ডেলিভারীর ব্যবস্থাও রয়েছে। এর শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ ছাড়।
এদিকে, শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত অভিজ্ঞ শেফের গড়া রেষ্টুরেন্ট পেয়ে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, এই দেশে পেশাগত ডিগ্রী নিয়ে এধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা বাঙালীদের জন্য আনন্দ ও গর্বের। আশা করি আধুনিক রুচিশীল বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তা থাকবে এখানে।
এদিকে, উদ্বোধনের দিন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং নিজ হাতে সকলকে আপ্যায়ন করান। এদিন অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মাহবুব আলম ও মোঃ শামীম মিয়া, সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট বখতিয়ার রহমান খোকন, সউদ চৌধুরী, শরাফ সরকার, তৌফিকুর রহমান ফারুক, নূর উদ্দিন, আহসান হাবিব, তারিকুল ইসলাম বাদল, চলচ্চিত্রকার কবির আনোয়ার, হেলাল উদ্দিন, মোতাসিন বিল্লাহ তুষার, মীর সারোয়ার আলী, মনিকাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, টিভি উপস্পাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, টিভিএন২৪’র সিনিয়ার রিপোর্টার মনজুরুল হক, প্রথম আলো উত্তর আমেরিকার বিজ্ঞাপন ম্যানেজার আনিসুর রহমান, আজকালের বিজ্ঞাপন ম্যানেজার আবুবকর সিদ্দিক, মিলেনিয়াম টিভি ইউএসএ’র ভিডিও এডিটর আবদুল হাকিম প্রমুখ। উদ্বোধন উপলক্ষে এ দিন সন্ধ্যা তেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ৭১৮-৪৮৩-৮৯০৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩ নম্বরে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ