Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘ আয়োজিত গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্ট এর চতুর্থ থিমেটিক সেশনে অংশ নিলেন বাংলাদেশের দুই সংসদ সদস্য

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: July 25, 2017 | 4:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ প্রস্তাবিত গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি এন্ড রেগুলার মাইগ্রেশন- এর কন্সালটেশন পর্বের অংশ হিসেবে আয়োজিত দু’দিন ব্যাপী চতুর্থ থিমেটিক সেশনের ২৪ জুলাই ছিল প্রথম দিন। চতুর্থ থিমেটিক সেশনে বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে অংশ নেন মো: ইসরাফিল আলম এমপি ও মাহজাবিন খালেদ এমপি। থিমেটিক সেশনটিকে দু’টি প্যানেলে বিভক্ত করা হয়। প্যানেল-১ এ অংশ নেন এমপি মাহজাবিন খালেদ এবং প্যানেল-২ এ অংশ নেন এমপি মো: ইসরাফিল আলম।“টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসীদের অবদান : অভিবাসন ও উন্নয়নের যোগসূত্র (Contributions of migrants to all dimensions of sustainable development: the linkage between migration and development)” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্যানেল-১ এর আলোচনায় অংশ নিয়ে এমপি মাহজাবিন খালেদ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে নারী অভিবাসীদের উপার্জন সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি প্রচলিত সামাজিক সংকীর্ণতা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আইন-কানুনের উর্ধ্বে উঠে বিশ্ব সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান।

প্যানেল-২ এর প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসী ও প্রবাসীদের অবদান : সহায়ক পরিকাঠামো নির্মাণ (Contributions of migrants and diaspora to all dimensions of sustainable development: enabling frameworks for contribution)”। মো: ইসরাফিল আলম এমপি এ সেশনে অংশ নিয়ে প্রবাসী কমিউনিটির জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং তাঁদের প্রেরিত রেমিট্যান্সের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

উভয় সংসদ সদস্য তাঁদের বক্তব্যে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অবদানের কথা তুলে ধরেন। তারা প্রস্তাবিত গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্টের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ খরচ কমানো, প্রেরিত রেমিট্যান্সের নিরাপত্তা বিধান, অভিবাসীদের অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং উন্নয়নের মূল ধারায় অভিবাসী ও প্রবাসী কমিউনিটিকে সম্পৃক্ত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, মো: ইসরাফিল আলম এমপি ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশের মাইগ্রেশন ককাস (ঈধঁপঁং) এর সভাপতি এবং মাহজাবিন খালেদ এমপি এর সদস্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV