এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট : সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড’র জয়লাভ, ওয়াকওভার ওজনপার্ক’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর ষষ্ঠ সপ্তাহের খেলায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড জয়লাভ করেছে। অপরদিকে ব্রঙ্কস ওয়ারিয়র মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে ওজনপার্ক এফসি। ফলে সোনার বাংলা, নিউজার্সী ইউনাইটেড ও ওজনপার্ক এফসি পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ২৩ জুলাই রোববার অপরাহ্নে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় সোনার বাংলা ও ব্রঙ্কস স্টার মুখোমুখী হয়। খেলায় ২-১ গোলে সোনার বাংলা জয়লাভ করে। খেলার প্রথমার্ধেও ১৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে অনিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। খেলাং চলতে থাকে আক্রমন পাল্টা আক্রমন। কিন্তু এই অর্ধে আর কোন গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধেও শুরুতেই অর্থাৎ খেলার ৩৫ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের পক্ষে আবির গোল করে সমতা ফিরিয়ে আনেন (১-১)। জমে উঠে খেলা। এরপর জয়ের জন্য সোনার বাংলা সংঘবদ্ধ আক্রমণ চালায় এবং খেলার ৪৫ মিনিটের সময় গোল করতে সফল হয়। এসময় দলের পক্ষে অনিক নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-১)। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় সোনার বাংলা ২-১ গোলে জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট র্জন করে।
দিনের দ্বিতীয় খেলায় লীগ ও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ওজনপার্ক এফসি’র সাথে ব্রঙ্কস ওয়ারিয়র-এর মুখোমুখী হওয়ার কথা ছিলো। কিন্তু ব্রঙ্কস ওয়ারিয়র মাঠে না আসায় লীগের নিয়মানুযায়ী ওজনপার্ক এফসি-কে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয় এবং ওজনাপর্ক পূর্ণ পয়েন্ট লাভ করে। দিনের তৃতীয় ও শেষ খেলায় নিউজার্সী ইউনাইটেড ১-০ গালে আইসাব-কে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর উপভোগ্য এই খেলায় বিজয়ী দলের পক্ষে খেলার ২২ মিনিটের সময় সোয়েব একমাত্র জয়সূচক গোলটি করেন।
স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে এদিন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন ও যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তৈয়বুর রহমান টনি, জাকির হোসেন, সৈয়দ এনায়েত আলী, আবু তাহের আসাদ, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature