Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের আনন্দঘন বনভোজন : ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ আগামী সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: July 26, 2017 | 6:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন প্রাকৃতিক পরিবেশে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের বনভোজন। গত ২৩ জুলাই রোববার ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কে এ জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সদস্য ও তাদের আত্মীয় স্বজনরা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ-উৎসবে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজন পরিনত হয় প্রবাসীদের মিলন মেলায়। দুপুর ২টায় বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের কর্মকর্তারা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ সভাপতি ও ইভেন্ট কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক ও ইভেন্ট কমিটির সদস্য সচিব শামীম আহমদের পরিচালনায়
অনুষ্ঠানে অতিথি ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের উপদেষ্টা আব্দুর রব ধলা মিয়া, জুনেদ আহমদ চৌধুরী ও মোঃ রফিকুল ইসলাম, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটির সালেহ উদ্দিন সাল, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, এম এ কাইয়্যুম, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী প্রমুখ।এ সময় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, রাজা মিয়া প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলা-পুরুষদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ৫ থেকে ৭ বছর বয়সী ছেলেদের দৌড় প্রতিযোগীতার মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। এতে প্রথম ও ২য় স্থান অধিকার করে যথাক্রমে শাহরিয়ার ও রাকিব আলী। যৌথভাবে তৃতীয় হয় আদনান আলী ও তালহা আলী। ৮ থেকে ১২ বছর বয়সী ছেলেদের দৌড় প্রতিযোগীতায় বিজয়ী হয় যথাক্রমে রাহদিন, আকিল আলী ও আদিল শামীম।১৬ থেকে ১৮ বছর বয়সী ছেলেদের দৌড় প্রতিযোগীতায় বিজয়ী হয় সাইফ আলী, আরমান ও মাশায়ের। এর পর ছিলো বড়দের দৌড় প্রতিযোগীতা। এতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন। এই প্রতিযোগীতায় প্রথম ও ২য় স্থান অধিকার করেন ফয়ছল আহমদ ও ফখরুল ইসলাম এবং যৌথভাবে তৃতীয় হন মোঃ শিপলু এবং রশিদ আহমদ।এরপর শুরু হয় মেয়েদের দৌড় প্রতিযোগীতা। ৮ থেকে ১২ বছর বয়সী মেয়েদের দৌড় প্রতিযোগীতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে যথাক্রমে সোনিয়া ও ফারিহা। যৌথভাবে তৃতীয়স্থান অধিকার করে সাদিয়া ও ফাতিহা।
১১ থেকে ১৩ বছর বয়সী মেয়েদের দৌড় প্রতিযোগীতায় বিজয়ী হয় যথাক্রমে সেতু, মিলি ও মীম। মহিলাদের বালিশ খেলা প্রতিযোগীতায় বিজয়ী হন মিম, ফারজানা ও শানু।ক্রীড়া প্রতিযোগীতার আকর্ষণীয় ইভেন্ট ছিল ফুটবল প্রতিযোগীতা। মেঘনা ও যমুনা নামের ব্যানারে দু’দল প্রতিযোগীতায় নামে। কমিউনিটির নেতৃবৃন্দও এতে অংশ নেন। এক পক্ষের গোল কিপারের দ্বায়িত্ব পালন করেন মুলধারার রাজনীতিবিদ আঃ শহীদ অপর পক্ষে ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম। কমিউনিটি নেতা এডভোকেট এন মজুমদার, জুনেদ আহমদ চৌধুরী, কফিল আহমদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। খেলাটি অবশ্য ড্র হয়।
সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। এডভোকেট এন মজুমদারের সৌজন্যে প্রথম পুরস্কার ছিলো ৪০ ইঞ্চি টিভি, আবুল ফজলের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ছিলো ল্যাপটপ এবং পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটির সৌজন্যে তৃতীয় পুরস্কার ছিলো আইপ্যাড।
শেষে খেলাধুলায় অংশ গ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বনভোজনের খাবার সরবরাহ করে ব্রঙ্কসের নতুন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ।বনভোজনে অংশগ্রহণের জন্য সংগঠনের সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় তারা জানান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস আগামী ৩১ জুলাই সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় গোল্ডেন প্যালেসে বিকেল ৫ টায় বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করবে। প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্রি স্কুল সাপ্লাই গ্রহণ করার আহ্বান জানান তারা।এদিকে, বনভোজনে অংশগ্রহণের অনভূতি ব্যক্ত করতে গিয়ে প্রবাসের অন্যতম কবি জুলি রহমান বলেন, কী সুন্দর জায়গা! হান্টস নদীর ঢেউ পারে এসে আছঁড়ে পড়ছে। কতোকাল দেখিনি এমন রূপ। আকাশ মেঘলা। বৃষ্টি নেই। প্রখর রোদ নেই। গরমের প্রতাপ নেই। চলছে খেলাধূলা। গান কবিতা। মহিলাদের স্মৃতির দৌড়। হাড়ি ভাঙা। হাল্কা খাবার, পানিয় সারাবেলা। দুপুরের স্বাস্থ্য সম্মত খাবার। যে যতো খেতে পারো কমতি নেই কিছু। পাঁচ বছর থেকে সাত বছরের এক ঝাঁক পায়রা যেনো উড়ছে সবুজ ঘাসের ওপর। প্রজাপতি ডানায় ডানা মেলে উড়ছে তিন চার পাঁচ বছরের লাল নীলের বালিকা শিশু। ফুটবলের নেশায় মেতে ওঠেছেন প্রবীণেরা। হারানো দিনের সুখ স্মৃতি নিয়েই বল মারছেন মধ্য বয়সী খেলোয়াড়গণ।মুহূর্মুহূ করতালিতে আকাশ বাতাস মুখরিত। অনতি দূরে ইংরেজী গানের ধুমধারাক্কা। ইথার কাঁপানো শব্দ খেলা। আর তাই রেশ পড়ছে ঢেউয়ের বুকে। পাড়ের ভূমিতে সেই সুর যেনো হেসেহেসে ঢুলে ঢুলে পড়ছে। ..তা সরে গিয়ে বিকেল হলো সোনালী রৌদ্রময়। মেঘেরা লজ্জা পেয়েছে। সব মিলিয়েই বনের ভোজ মনের ভোজ ছিলো অপূর্ব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV