Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: July 27, 2017 | 3:43 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নবাব এশিয়ান ক্যুইজিন নামে আরেকটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ২৬ জুলাই বুধবার দুপুরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী মালিকানার এ রেষ্টুরেন্টটির যাত্রা শুরু হয়। ২১৪৬ স্টারলিং এভিনিউতে মিলাদ মাহফিলের মাধ্যমে রেষ্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের কর্ণধার প্রবাসের বিশিষ্ট রেষ্টুরেট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। দোয়া মুনাজাতে নবাব এশিয়ান ক্যুইজিন’র ব্যবসায় সফলতাসহ কমিউনিটি, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।জানা যায়, রেষ্টুরেন্ট পরিচালনায় নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরীর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ব্রঙ্কসের ২৬০৫ ওয়েবস্টার এভিনিউ এলাকায় দিশারী জাপানীজ নামে আরেকটি রেষ্টুরেন্ট সফলতার সাথে পরিচালনা করছেন তিনি। অভিজ্ঞ রেষ্টুরেন্টর ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীর দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারো হাল ইউনিয়নের পরচক গ্রামে। তার পিতা বিশিষ্ট সমাজ সেবক হাফিজ নুরুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, প্রতিদিন ফ্যাশনের স্বত্তাধিকারী বেলাল ইসলাম আফজাল, কমিউনিটি এক্টিভিস্ট মাস্টার খলিলুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, ময়েজ উদ্দিন লুলু, মো: আবদুল বারী সিকদার, হাফিজ জমির উদ্দিন, আজাদুর রহমানসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান নবাব এশিয়ান ক্যুইজিন’র কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্রঙ্কসে বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশনের লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকায় আধুনিক রুচিশীল রেষ্টুরেন্ট নবাব এশিয়ান ক্যুইজিন প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, বিশাল এ কমিউনিটির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল এখানকার রেষ্টুরেন্টগুলো। সে চাহিদার প্রতি লক্ষ্য রেখে কোন ব্যবসায়িক উদ্ধেশ্যে নয়, কমিউনিটিকে প্রকৃত সেবা প্রদানের উদ্দেশ্যেই রেষ্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়।নবাব এশিয়ান ক্যুইজিন’র কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরী আরো বলেন, আমরা ক্রেতাদের অত্যন্ত সুলভ মূল্যে উন্নতমানের রুচিশীল খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি জানান, তাদের রেষ্টুরেন্টটিতে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। রয়েছে বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী, আফগান, আমেরিকান এবং চায়নিজ খাবার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার ছাড়াও বিয়ে, মিলাদ, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে এ প্রজন্মের খাবারের রুচির প্রতি লক্ষ্য রেখে নবাব এশিয়ান ক্যুইজিন তৈরী করছে নানা রুচিসম্মত আইটেম। এর মধ্যে রয়েছে বিভিন্ন আইটেমের এপার্টাইজার, স্যুপ, সালাদ অ্যান্ড সাইডস, বার্গার অ্যান্ড স্যান্ডুইস, ল্যাম্ব, মাছ, মাংশ, তন্দ্ররী, কাবাব, তরকারী, বিরানী, চাইনীজ স্পেশাল, মিষ্টান্ন, পানীয়সহ সুস্বাদু নানা ধরনের খাবার। অত্যন্ত দক্ষ সেফের পরিচালনায় সম্পূর্ণ স্বাস্থ্য সম্মত পরিচ্ছন্ন পরিবেশে স্বল্প সময়ে খাবার পরিবেশনের প্রতিশ্রুতি রয়েছে মালিক পক্ষের। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব ধরণের খাবার। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে ২৫% ছাড়। কর্তৃপক্ষ জানান, রেষ্টুরেন্টটি সোমবার-শুক্রবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকছে। এ রেষ্টুরেন্ট কমপক্ষে ২০ ডলারের খাবার কিনলে ফ্রি ডেলিভারী এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।উদ্বোধনের পর পরই প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক খাবারের জন্য ভিড় জমাতে শুরু করেন রেষ্টুরেন্টটিতে।
নবাব এশিয়ান ক্যুইজিন’র সাথে যোগাযোগ : ফোন – ৩৪৭-৬২১-৫৬৪৫, ৩৪৭-৬২১-৫৬৪৬ এবং ৯২৯-৩২৮-৯৪৮২, Email :  [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV