সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেইজে স্ট্যাটাস এবং এক ফ্রেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন ২৭ জুলাই বৃহস্পতিবার। দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস ও একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ওই ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রীর পুরো পরিবারকে।
জন্মদিন উপলক্ষে প্রযুক্তিবিদ জয়ের প্রকাশ করা ছবিতে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়ের স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ার, বোন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, বোনের জামাতা খন্দকার মাশরুর হোসেন রয়েছেন। প্রধানমন্ত্রীর পুরো পরিবারকে একসঙ্গে এক ছবিতে দেখে কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।
এ ছাড়া ওই ছবির নিচে বিপুল মানুষ জয়কে জন্মদিনের অভিনন্দন জানাচ্ছেন। আর তাঁর উত্তরও দিয়েছেন জয়। আলাদাভাবে উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করে জয় বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলাদাভাবে উত্তর দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের জন্য আমার শুভ কামনা।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিনে অবরুদ্ধ ঢাকায় জয় জন্ম নেন। তিনি পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান। ২০১৪ সাল থেকে সজীব ওয়াজেদ জয় অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সন্তান সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন হওয়ায় দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা। আর সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। পরে জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটা হয়।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে