ডিজিটাল বাংলাদেশের জনক সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়, প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়-এর ৪৭তম শুভ জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সজীব ওয়াজেদ জয়-এর জন্ম দিনের অনুষ্ঠানে মাওলানা কাজী কাইয়ূম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে কেক কেটে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কাসেম ও লুৎফুল করিম. সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, প্রচার সম্পাদক হাজী এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শরীফ কামরুল হীরা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিসুর রহমান, মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহনাজ, শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আল আমীন আকন্দ, সাবেক ছাত্রলীগ সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, জিয়াউল হক জিয়া, রনী দেওয়ান, পাভেল খান, ফাহিম আহমেদ ও মোহাম্মদ হেবাউর রহমান, ব্রুকলীন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, কুইন্স আওয়ামী লীগ সভাপতি নান্টু মিয়া, স্বেচ্ছা সেবক লীগ সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া প্রমূখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ