নিউইয়র্কে সনাতন ধর্মম্বলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপন
আব্দুল হামিদ, নিউইযর্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিপুল পরিমান ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মম্বলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। ২৩ জুলাই রবিবার নবমী তিথিতে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের রোজভেল্ট এভিনিউ
থেকে রথযাত্রা শুরু হয়। এরপর শহরের উডহেভেন ব্লুবার্ড, উডসাইড এভিনিউ, হয়ে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় ছিল সকল বয়সের পূন্যার্থীরা । এর আগে মন্দিরে পূজাচর্ণনা, আরতী, একনাম জপ ও যজ্ঞের আয়োজন করা হয়। রথযাত্রায় পুরোহিতের দায়িত্ব পালন করে নিরঞ্জন চক্রবর্ত্তী বলেন জনন্নাথ এর আভিধানিক অর্থ হচ্ছে জগতের নাথ বা অধিশ্বর তিনি জগতের প্রভু। সনাতন শাস্ত্রানুষারে জগন্নাথ হলেন বিষ্ণু বা তাঁর অবতার ভগবান শ্রীকৃষ্ণ এর বিশেষ রূপ। ভালবাসা-শান্তি ও ভাতৃত্ববোধ
প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলেন এবং নবমী তিথিতে নিজ গৃহে ফিরে আসেন। জগন্নাথদেবের অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। তাই মুক্তিকামী সনাতন ধর্মাবলম্বী মানুষ তাঁর কৃপা প্রার্থনা করে রথযাত্রার অনুষ্ঠান পালন করে আসছেন। রথযাত্রার পরিচালনায় ছিলেন গৌরাঙ্গ রায়, অসীম দে শংকর,স্বপন কুন্ডু, স্বরূপ সাহা প্রমুখ ।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে