টাঙ্গাইলে হিন্দু শিক্ষক ও স্ত্রীর মর্মান্তিক হত্যার নিন্দা ও প্রতিবাদ আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহামায়া মন্দির তথা আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন গত ২৭শে জুলাই বৃহস্পতিবার অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে রাজধানী ঢাকার অদুরে টাঙ্গাইল জেলায় হিন্দু স্কুল শিক্ষক অনিল চন্দ্র দাস (৭০) ও তার স্ত্রী কল্পনা রানী দাস (৬৫) এর মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বৃহস্পতিবার রাতে কে বা কারা এই শান্তিপ্রিয় দম্পতিকে তাদের নিজস্ব নির্মীয়মাণ চারতলা ভবনের বাসগৃহে শ্বাসরূদ্ধ করে হত্যা করে ভবনের সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে রেখে যায়। মহামায়া মন্দির পরিবার তথা নিউইয়র্কের বাঙ্গালী কম্যুনিটি এই মর্মন্তুদ হত্যাকান্ডের ঘটনায় বাক্রুদ্ধ, অতীব শোকাহত ও ক্ষুব্ধ। উল্লেখ্য, প্রয়াত অনিল চন্দ্র দাস ও কল্পনা রানী দাস নিউইয়র্কের জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরের ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ ও মন্দির পরিবারের অন্যতম সদস্য তাপস কুমার মালোর স্ত্রী অঞ্জনা মালোর বাবা ও মা। এরকম হত্যাকান্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশে এই ভীতিকর পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং দেশটি দিনদিন যে পথে যাচ্ছে তাতে করে রেখে আসা স্বজনদের জান-মালের নিরাপত্তা নিয়ে আমরা প্রবাসীরা নিতান্তই শঙ্কিত ও ভীত। তদুপরি, সাম্প্রদায়িক শক্তির প্রকট উত্থান ও উপদ্রব এবং হিন্দুদের উপর ক্রমাগত আক্রমন, হত্যা, লুট, ধর্ষণ এসবের কারনে আমরা রীতিমত আতঙ্কগ্রস্ত। এই হত্যাকান্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি, তবুও আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই সাম্প্রদায়িক হামলা-নির্যাতন সহ এইরকম চাঞ্চল্যকর দুষ্কর্মের দায়ভার সরকারের ঘাড়েই বর্তায়। সরকার বাংলাদেশের সংখালঘু সম্প্রদায়সহ আপামর জনগণের নিরাপত্তা প্রদানে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা এর নিন্দা জানাই এবং এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির বিধান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে যথাযথ নিরাপত্ত প্রদানে সরকারের প্রতি আশু পদক্ষেপের দাবী জানাই। একই সাথে আমরা শোকসন্তুত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই উপলক্ষে আগামী ২৯শে জুলাই শনিবার সন্ধ্যা আট ঘটিকায় মহামায়া মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes