Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

২৯ হাজার ১৮৪ ডলারে বিক্রি হলো প্রেসিডেন্ট ট্রাম্পের আঁকা ছবি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 30, 2017 | 11:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। অভিবাসন নীতি কিংবা রাশিয়ার সাথে গোপন আতাত, সমালোচনার শীর্ষেই রয়েছেন তিনি। তবে এবার অন্যরকম এক ঘটনাকে কেন্দ্র করে তিনি সংবাদ শিরোনামের এসেছেন। সম্প্রতি রীতিমতো চিত্রশিল্পী হয়ে গেছেন তিনি! শুধু তাই নয়, তার আঁকা স্কেচটি চড়া দামে নিলামে বিক্রিও হয়েছে।

লসঅ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাট ডি স্যান্ডার্স ট্রাম্পের আঁকা সেই স্কেচটি ২৯ হাজার ১৮৪ ডলারে (২৩ লাখ ৫৩ হাজার দুইশ ৫১ টাকা) স্কেচটি নিলামে বিক্রি করেছে। এত টাকায় স্কেচটি বিক্রি হওয়ার অন্যতম কারণ হিসেবে জানানো হয়েছে, ছবিটি আঁকিয়েন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গেছে, ছবিটি ২০০৫ সালে এঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পেছনে ছিল নিউইয়র্ক শহরের ম্যানহাটন, যেখানে উঁচু উঁচু ভবনগুলোর মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে ট্রাম্প টাওয়ার।

এ ব্যাপারে বৃহস্পতিবার টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাট ডি স্যান্ডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান কোনো প্রেসিডেন্টের স্বাক্ষরিত জিনিসের দাম এত হবে না, যদি সেটা আব্রাহাম লিঙ্কনের না হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার মাইকেল ক্রিক এসময় আরো জানান, সাত লাখ ২৫ হাজার সাতশ ১৫ টাকা থেকে নিলামে ডাক শুরু হয়। পরে সেটা বিক্রি হয় ২৩ লাখ ৫৩ হাজার দুইশ ৫১ টাকায়।

মূলত, দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের আশায়ই ছবিটি আঁকা হয়েছিল বলে দাবি করেছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ