হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্কারামুচি বরখাস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচিকে বরখাস্ত করা হয়েছে। ১০ দিনও হোয়াইট হাউসে টিকতে পারলেন না স্কারামুচি। যোগাযোগ পরিচালক পদ থেকে তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসের এ পদে নিয়োগ দেয়া হয়েছিল তাকে। এরপর এক সংবাদকর্মীকে টেলিফোনে তার সহকর্মীদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় তোপের মুখে পড়েন স্কারামুচি। প্রসঙ্গত, স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউস থেকে পদত্যাগ করেন চিফ অব স্টাফ রায়ান্স প্রাইবাস এবং মুখপাত্র শন স্পাইসার। গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্কারামুচিকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যান্থনি স্কারামুচি মনে করেছেন যে চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেয়া উচিত। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি’।
সর্বশেষ সংবাদ
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে