Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীর মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: August 2, 2017 | 9:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীর মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরন করেছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির সৌজন্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় ছয় শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে এসব স্কুল সাপ্লাই বিতরণ করে সংগঠনটি। গত ৩১ জুলাই সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার-স্টারলিং এলাকায় ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে ছাত্রী-ছাত্রীরা গ্রহণ করে এসব সামগ্রী। এ সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।         বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব ও সহ সাধারণ সম্পাদক শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটির ম্যাথ অ্যান্ড কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর বিশিষ্ট ব্যবসায়ী প্রফেসার ড. এহতেশামুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা (সাদ মাস্টার), বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিঞা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আব্দুর রব ধলা মিয়া,সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, প্রচার সম্পাদক মো: এমরান আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সংগঠনের কর্মকর্তা নোমান আহমদ, মো: মারুফ রশিদ, ফখরুল আলম চৌধুরী, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম, অনুষ্ঠানের স্পন্সর পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী (মি. জি), আরবান হেলথ প্ল্যানের মেহেরুন্নেসা জোবাইদা, তিতাস মাল্টি সার্ভিসেস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, মো. আবু ফজর প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসার এহতেশামুল হক শিক্ষার্থীদের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। এসময় নতুন প্রজন্মের মেধাবীরা কমিউনিটিও বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রঙ্কসের সংগঠনটির সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।তারা জানান, প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দিতে বিগত ৬ বছর যাবত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে।উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে আগামী ৭ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদেরও অর্থ সাশ্রয়ের সুযোগ করে দিচ্ছে সংগঠনটি।অনুষ্ঠানে সংগঠনের প্রচার সম্পাদক মো: এমরান আলীর সদ্য প্রয়াত মা’র আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য, গত রোববার এমরান আলীর মা বাংলাদেশে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)।এদিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী (মি. জি)’র ৩৯ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। অতিথি ও আয়োজক সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে মি. জি তার জন্ম দিনের কেক কাটেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV