প্যাটারসনের কাউন্সিলম্যান শাহীন খালিকের নির্বাচনের ফলাফল বাতিল করার চেষ্টা ব্যর্থ
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : প্যাটারসনের কাউন্সিলম্যান শাহীন খালিকের বিরুদ্বে ভোটা জালিয়াতি মামলার মাধ্যমে নির্বাচনের ফলাফল বাতিল করার চেষ্টায় ব্যর্থ হয়েছেন পরাজিত প্রার্থী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান। গত বছরের ১০ই মে অনুষ্ঠিত আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ আক্তারুজ্জামান ওই নির্বাচনে ফলাফল মেনে না নিয়ে বিজয়ী কাউন্সিলম্যান আরেক বাংলাদেশী-আমেরিকান শাহীন খালিকের বিরুদ্বে অনুপস্থিত ভোটারদের স্বাক্ষর জাল, দুই নম্বর ওয়ার্ডে বসবাস করেনা এমন ভোটারদের নির্বাচনের আইন না মেনে অবৈধ ভোট প্রদানসহ বিভিন্ন অভযোগ এনে প্যাটারসনের উচ্চতর আদালতে নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আবেদন করেন। আদালত সিটির দুই নম্বর ওয়ার্ডের সাবেক ওই কাউন্সিলম্যানের অভিযোগ আমলে নিয়ে গত বছরের ১২ই সেপ্টেম্বর থেকে বিচারের শুনানি শুরু করেন।
প্যাটারসনের উচ্চতর আদালতের বিশ্বস্ত সুত্র ও স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আদালত প্রায় ২০০ জন স্বাক্ষীকে টানা ১১মাস ধরে চলা ওই বিচারের শুনানিকালীন সময়ে আদালতে জিঙ্গাসাবাদ করলে নির্বাচনের ফলাফল বাতিল করার মত সুনির্দিষ্ট কোন অভিযোগ আদলতে প্রমাণ করতে মোহাম্মদ আক্তারুজ্জামান ব্যর্থ হওয়ার উচ্চতর আদালতের বিচারক আর্নেস্ট ক্যাপসেলা নির্বাচনের ফলাফল বাতিল না করে কাউন্সিলম্যান হিসাবে শাহীন খালিকে বিজয়ী ঘোষনা করেন । আদালত কতৃক প্যাটারসন সিটি কাউন্সিলের ২নং ওয়ার্ড নিবাচনী ফলাফল ঘোষিত হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কাউন্সিলম্যান শাহিন খালিক বলেন, ” আমি মুক্তি পেয়েছি। আমি সবসময় আদালত ও ন্যায়বিচার ব্যবস্থায় বিশ্বাস করেছি। আমি জানতাম যে একদিন এই আদলতেই মামলার বাদী মোহাম্মদ আক্তারুজ্জামানের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন হিসাবে প্রমাণিত হয়ে সত্য বেরিয়ে আসবে। এবং সত্যকে খুঁজে বের করে আনার জন্য বিচারকে ধন্যবাদ।
এ দিকে রায় ঘোষনার পর আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় মোহাম্মদ আক্তারুজ্জামান আদলতের রায়ে দ্বিমত পোষণ করে বলেন আমি প্রমাণ করেছি যে নির্বাচনে ভোট জালিয়াতি ঘটেছে, কিন্তু আদলত সেটা আমলে না নিয়ে কাউন্সিলম্যান হিসাবে শাহীন খালিকে বিজয়ী ঘোষনা করেছে তা অত্যান্ত দুঃখজনক । এসময় তিনি বিচারের শুনানিকালীন সময়ে নিউজার্সি স্টেটের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যালান স্টিফেনস ভোট জালিয়াতি নিয়ে দেওয়া বক্তব্যের কথা তুলে ধরেন । এসময় তিনি আরও বলেন এই মামলায় তার প্রায় ১ লাখ ডলার খরচ হয়েছে ।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে