Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির আটজন বাংলাদেশী আমেরিকান কৃতী শিক্ষার্থীর জাতিসংঘের ডায়লগ অনুষ্ঠানে অংশগ্রহন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: August 3, 2017 | 12:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের ”মাইগ্রেশন এন্ড রিফিউজি” সংগঠন ‘সোল সাসটেইনএবল প্রোগ্রেস’ (এসএসপি) র আমন্ত্রনে গত পহেলা অাগস্ট মঙ্গলবার আটলান্টিক সিটিতে বসবাসরত আট কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থী নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দপ্তরে ‘ইন্টার জেনারেশনাল ডায়ালগ’ এ অংশগ্রহন করে। উক্ত ডায়লগে আট কৃতি শিক্ষার্থীর ক্ষুরধার বক্তব্য ডায়লগে উপস্থিত বিশ্বের বিদগ্ধজনের বেশ প্রশংসা কুড়ায়।ডায়লগের বিরতিকালীন সময়ে কৃতি শিক্ষার্থীরা বিদগ্ধজনের প্রশংসায় সিক্ত হয়।গত ২৬শে এপ্রিল মঙ্গলবার নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনলাইন ইংরেজি পএিকা ‘কাক আটলান্টিক’ এর উদ্যোগে আয়োজিত “এমপাওয়ার ইয়ুথ এমপাওয়ার ফিউচার” শীর্ষক অনুষ্ঠানে টেলেণ্ট হাণ্ট এর আওতায় আট বাংলাদেশী আমেরিকান কৃতী শিক্ষার্থী জাতিসংঘের এই ইভেন্টে যোগ দেয়।এই আট কৃতী শিক্ষার্থী হল অদ্রি চৌধুরী, ফাহিয়া আহমেদ, ইসমাম আহমেদ,ফাহিম আলম,তাসমিয়া মোহাম্মদ, আলভি তাবিয়া , সিয়াম সাউদ ,আদিপ তাসফি। এছাড়া ইন্টার্ন হিসাবে যোগ দেন স্টকটন বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী সুরভি ইসলাম ও লরা সান্তোস।

এসএসপি-র আন্তর্জাতিক সমন্বয়ক মিস ফ্লোরেন্সিয়া আশা করেন, এই ধরনের পোগ্রামে অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশী আমেরিকান কিশোর-যুবারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং আহরিত জ্ঞান প্রয়োগ করে আগামীর ঝঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেেলায় সক্ষম হবে।সমগ্র আয়োজনটির পরিকল্পক এর দায়িত্ব পালন করেন কাক আটলান্টিক সম্পাদক মোঃ সাঈদ দোহা ।তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশী আমেরিকানদের মধ্য থেকে বিশ্ব নেতা তৈরির লক্ষ্যেই তাঁর এই প্রয়াস এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আট বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীর জাতিসংঘের ইভেন্টে আমন্ত্রিত হয়ে প্রশংসনীয় বক্তব্য রাখার সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV