নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিলে হট্টোগোল, যুগ্ম সম্পাদক খোকন আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় ৮ টায় হজ্জগামীদের উদ্দেশ্যে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাাদক মোহাম্মদ সেলিম এর পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। নিউকার্ক বেলাল মসজিদের ঈমাম হাফেজ আহমেদ করিমের পরিচালনায় মিলাদ চলাকালীন সমেয় একপর্যায়ে রাত সাড়ে ৮টা নাগাদ সমিতির গত নির্বাচনের অংশ নেয়া অপর সভাপতি-সাধারণ সম্পাাদক প্রার্থী জাহাঙ্গীর-বিল্লাহর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ পিছন দরজা দিয়ে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতির সভাপতি আবদুল হাই জিয়া, ট্রাষ্টী বোর্ডের চেয়ারম্যান মোঃ হানিফ, সাবেক কো-চেয়ারম্যান শামশুল আলম চৌধুরী এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজাকে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ পরিস্থিতিতে ভয়ে আগত হাজীরা সমিতি কার্যালয় ত্যাগ করেন। একপর্যায়ে সমিতির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খোকন চৌধুরী এর প্রতিবাদ করলে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে খোকন আহত হন। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাইমনোডিস হাসপাতালে ভর্তি হন।
গত ৪ এপ্রিল চট্টগ্রাম সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এ দু’গ্রুপের মধ্যে এখনো উত্তেজনা চলছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য ধিক্কার জানিয়ে অনেকেই বিবৃতি দিয়েছেন। তাদের মধ্যে আছেন সমিতির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান মোঃ হানিফ, সাবেক সভাপতি কাজী আজম, ট্রাষ্ট্রি বোর্ডের কো-চেয়ারম্যান শামশুল আলম চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক মুনীর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, এনাম চৌধুরী, ট্রাষ্ট্রি সদস্য খোরশেদ খন্দকার, ট্রাষ্ট্রি সদস্য এটিএম নাজির হোসাইন, নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর, কাজী আশরাফ হোসেন নয়ন, উপদেষ্ঠা হাজী শাফিউল আলম, মোঃ হারুন, মফজল আহমদ, ওমর ফারুক, জামাল চৌধুরী, মোঃ নূর, আবু তালেব, আবু তালেব চৌধুরী চান্দু, হাজী টি আলম, হাজী আবুল কাসেম চট্টলা, জাহাঙ্গীর, মোহাম্মদ কাওছার চৌধুরী, ফজল হক প্রমূখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ