Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিবকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: August 5, 2017 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোডারহেল সিটিতে সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্কে  ৫ আগস্ট শনিবার এবং ৬ আগস্ট রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের খেলায় অংশ নিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ফ্লোরিডায়। ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বোকারেটন সিটির সুগার স্যান্ড পার্কে একটি মিলনায়তনে সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসীরা। প্রীতির বন্ধনে আবদ্ধ এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ‘একতারা’ নামক একটি সংস্থা। সেখানে জড়ো হন ফোবানার বাংলাদেশ সম্মেলনের হোস্ট কমিটির শীর্ষ কর্মকর্তা ছাড়াও ফোবানার নির্বাহী কমিটির সাবেক দুই চেয়ারম্যান আতিকুর রহমান এবং রেহান রেজা। ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার শীর্ষ কর্মকর্তারাও। জনি এস জনি এবং রোবাইয়া মাহমুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে সাকিব নিজের কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটে এগিয়ে চলার কাহিনী বিবৃত করেন। উপস্থিত প্রবাসীদের কৌতুহলেরও অবসান ঘটান ব্যক্তি জীবনের অজানা কিছু তথ্য প্রকাশ করে। সাকিব বলেন, একদিকে সরকারের সীমাহীন পৃষ্টপোষকতা, আরেকদিকে ১৬ কোটি মানুষের অদম্য ভালবাসায় বিশ্বে বাংলাদেশ ক্রিকেট বিশেষ একটি স্থান লাভে সক্ষম হয়েছে।

এ অনুষ্ঠানে ক্রিকেটামোদি প্রবাসীদের মধ্যে আরো ছিলেন কম্যুনিটি লিডার ওসমান চৌধুরী অপু, ফারুক সরকার প্রমুখ। আইসিসির অনুমোদনে ৪ টিমের অংশগ্রহণে এই ‘টি টোয়েন্টি লীগ’ ম্যাচে সাকিব খেলবেন ওয়েস্ট ইন্ডিস দল ‘জ্যামাইকা তলাওয়াস’র পক্ষে। গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত এই প্রিমিয়ার লীগে ৬টি টিম অংশ নিয়েছিল। এবার মাত্র ৪ টিমের খেলার অনুমতি দিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করার অভিপ্রায়ে এই উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, ওডিআই এবং টি টোয়েন্টি লীগের জন্যে আইসিসি এই একটি মাত্র স্টেডিয়াম (সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক)কে অনুমোদন দিয়েছে।

এর আগে সাকিব এই প্রিমিয়ার লীগে খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। এ পর্যন্ত সিপিএলে বল হাতে ২১ ম্যাচে সাকিব নিয়েছেন ২৩ উইকেট। আর ব্যাট হাতে রান করেছেন ১৮২। এবারের খেলা চলবে ১০ সেপ্টেস্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার খেলা হবে। প্রতিদিন সকাল ১০টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) এবং অপরাহ্ন ২টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) খেলা শুরু হবে। নিউইয়র্ক, টরন্টোসহ বিভিন্ন স্থান থেকে ক্রিকেট-পাগল লোকজন ফ্লোরিডায় জড়ো হয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে প্রকাশ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ