Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বিদেশীদের বাড়ি ক্রয়ের হার বৃদ্ধি পেয়েছে আগের বছরের চেয়ে ৩ গুণ

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: August 5, 2017 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ৩১ মার্চ পর্যন্ত ১২ মাসে বিদেশীরা ২ লাখ ৮৪ হাজার ৪৫৫টি বাড়ি ক্রয় করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে। আগের বছরে একই সময়ের চেয়ে তা ৩ গুণ বেশী। ন্যাশনাল এসোসিয়েশন অব রিয়েল্টর সূত্রে আরো জানানো হয়েছে যে, টাকার অংকেও তা ৫০% বেশী। এর পরিমাণ হচ্ছে ১৫৩ বিলিয়ন ডলার। ২০০৯ সালে শুরু বিদেশীদের বাড়ি ক্রয়ের জরিপ অনুযায়ী এটি হচ্ছে সবচেয়ে বেশী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশী বাড়ি ক্রয় করেছেন চায়নিজরা। ৩১.৭ বিলিয়ন ডলার ব্যয় করেছেন তারা। আগের বছর তারা ক্রয় করেছিলেন ২৭.৩ বিলিয়ন ডলারের বাড়ি। তবে, সবচেয়ে বেশী ক্রেতার আগমন ঘটে কানাডা থেকে। সেখানেও চায়নিজ বিনিয়োগকারিদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় গত কয়েক বছর ধরেই বাড়ির দাম বেড়েছে কানাডায়। গত মার্চ পর্যন্ত এক বছরে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছেন ১৯ বিলিয়ন ডলারের। আগের বছরের একই সময়ে তারা ক্রয় করেছিলেন ৮.৯ বিলিয়ন ডলারের।

যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয়ে আন্তর্জাতিক বিনিয়োগের ওপর পরিচালিত এ জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী মন্তব্য এবং ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইমিগ্র্যান্ট বিরোধী নানা পদক্ষেপ সত্বেও বিদেশীদের যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগের আগ্রহে ভাটা পড়েনি। এ প্রসঙ্গে রিয়েল্টর এসোসিয়েশনের প্রধান লরেন্স ইয়ুন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক কর্মকান্ডে অস্থিরতা সত্বেও যুক্তরাষ্ট্রে সহায়-সম্পদ ক্রয়ে বিদেশীদের আগ্রহে কোনই কমতি ঘটেনি। অধিকন্তু তা আরো বৃদ্ধি পেয়েছে’। তিনি উল্লেখ করেছেন, ‘কানাডার টরন্টো এবং ভ্রাঙ্কুবারে চায়নিজদের বাড়ি ক্রয়ে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় গত কয়েক বছরে বাড়ির দাম আকাশচুম্বি হয়েছে। এরফলে চায়নিজদের অনেকেই যুক্তরাষ্ট্রে এসেছেন এবং অনেক কানাডিয়ানরাও তুলনামূলক কমদামে বাড়ি পেয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন।’

প্রসঙ্গত: উল্লেখ্য যে, টরন্টো এবং ভ্যাঙ্কুবারের প্রাদেশিক সরকার বিদেশী ক্রেতাদের জন্যে ট্র্যাক্সের পরিমান বাড়িয়ে দিয়েছে। টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট ইলি ডেভিস প্রসঙ্গে বলেন, ‘ট্যাক্সের চাপ এড়াতে অনেকে এ দুটি সিটিতে বাড়ি কেনার চেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।’

ন্যাশনাল এসোসিয়েশন অব রিয়েল্টর অবশ্য উল্লেখ করেছে যে, বিদেশীদের আগ্রহ বাড়লেও তারা এখনও মোট বাড়ি ক্রয়ের মাত্র ৫%। আগের বছরে ছিল ৪%। ক্যালিফোর্নিয়ায় মার্চ পর্যন্ত এক বছরে যত বাড়ি বিক্রি হয়েছে, তার ১২% কিনেছেন বিদেশীরা। টেক্সাসেও প্রায় হারে বিদেশী ক্রেতার সন্ধান মিলেছে। দ্বিতীয় শীর্ষে রয়েছে ফ্লোরিডা। ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের ক্রেতারা ফ্লোরিডাকে প্রাধান্য দিচ্ছেন। গত এক বছরে বিদেশীরা ক্যালিফোর্নিয়ায় বাড়ি কিনেছেন ৩৫ বিলিয়ন ডলারের। আগের বছরে তা ছিল ২৭ বিলিয়ন ডলার। তবে কতটি বাড়ি বিদেশীরা ক্রয় করেছেন সে তথ্য এখনও দিতে পারেনি রিয়েল্টর এসোসিয়েশন। বিদেশীদের কেনা বাড়ির ৬৪% হচ্ছে এক ফ্যামিলি হাউজ অর্থাৎ এগুলোকে নিজের বসবাসের জন্যেই তারা ব্যবহার করতে আগ্রহী। একেকটি বাড়ির গড় ক্রয়মূল্য হচ্ছে ৩ লাখ ২ হাজার ২৯০ ডলার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় গত এক বছরে বিদেশী ক্রেতার ৭১% হচ্ছেন এশিয়ান ও ওসেনিয়ান। আগের বছরে এ হার ছিল ৫১%। যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চায়নিজ ক্রেতার হার কমেছে বলে উল্লেখ করা হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV