Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উৎসবমুখর বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: August 7, 2017 | 1:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। গত ৬ আগস্ট রোববার নিউইয়র্ক সিটির অদূরে বেলমন্ট লেইক স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সদস্য ও তাদের স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। দুপুর সাড়ে ১২টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে বনভোজনেবাড়তে থাকে প্রবাসীদের উপস্থিতি। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় বনভোজনের পরিসমাপ্তি ঘটে। র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার ছিনিয়ে নেন।বনভোজন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী ও বনভোজন পরিচালনা কমিটির সদস্য সচিব সোহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল
আমিন সিদ্দিকি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি ওয়াসি চৌধুরী, প্রবীণ সমাজসেবী আব্দুর রব দলা মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ কফিল আহমদ চৌধুরী, হাজী রায়হান উদ্দীন আকন্দ, সুবল সরকার, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক
আহসান হাবিব, কার্যকরী সদস্য আবুল কাসেম চৌধুরী, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ, হোসেন আহমদ, মোনায়েম খান, মামুন হোসেন চৌধুরী, ফটিক মিয়া, শাহীন আহমদ, সামাদ মিয়া জাকের, মোহাম্মদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, সহ সভাপতি ও বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানী, মোহাম্মদ সাদী মিন্টু প্রমুখ।
বনভোজনে রাফেল ড্রর দায়িত্বে ছিলেন জে মোল্লা সানী এবং বনভোজন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলমগীর কবির শামীম। মধ্যাহ্ন ভোজ পরিবেশনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি আবুল খায়ের আকন্দ, প্রচার সম্পাদক ফখর উদ্দীন, সদস্য মোহাম্মদ সাদী মিন্টু,
সৈয়দ ইলিয়াস খছরু, শাহিদ মিয়া, তাহসিন মোশাহিদ চৌধুরী, কয়েস আহমদ ও আলতা মিয়া। খেলাধুলার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ।
রাফেল ড্র’র প্রথম পুরস্কার ওয়াসি চৌধুরীর সৌজন্যে ৪০ ইঞ্চি টিভি জিতে নেন ফটিক মিয়া, দ্বিতীয় পুরস্কার বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকির সৌজন্যে লেপটপ কম্পিটার জিতে নেন সালমা চৌধুরী, তৃতীয় পুরস্কার বাংলাদেশ সোসাইটির স্কুল শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিবের সৌজন্যে ৩২ ইঞ্চি টিভি জিতে নেন আতিয়া রহমান, চতুর্থ পুরস্কার বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল
কালামের সৌজন্যে এয়ার কন্ডিশন জিতে নেন সুহেল আহমদ, পঞ্চম পুরস্কার বিশিষ্ট ব্যবসায়ী জে মোল্লা সানীর সৌজন্যে স্মার্ট ফোন জিতে নেন ফটিক মিয়া, ষষ্ঠ পুরস্কার স্টারলিং ফার্মেসীর সৌজন্যে টেবিল ফেন জিতে নেন সোমা বেগম, সপ্তম পুরস্কার রাফাত চৌধুরীর সৌজন্যে মাইক্রোওয়েব জিতে নেন মোনায়েম খান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের মহিলা নের্তৃবৃন্দ আবেদা চৌধুরী, নার্গিস বেগম, সৈয়দা রুহানা আহবাব, সালমা চৌধুরী, শিরিন আক্তার, রিমি ভূইয়া, মাকসুদা আহমদ, শাহিন আহমদ, রাবেয়া আক্তার লিলি, সাবিয়া বেগম ও কৃষ্না দেবী। বনভোজনের অন্য সকল পুরস্কারের স্পন্সর ছিলেন জেবিন আক্তার চৌধুরী। ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে অনুষ্ঠিত এ বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী বনভোজনে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামী বছর আরো চমৎকার বনভোজনের আয়োজন করা হবে। সকলকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ। অতিথি ও সদর‌্যরা আনন্দঘন উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV