Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তির বাস্তবায়ন দেখতে চায় বিএনপি : নিউইয়র্কে জয়নাল আবেদীন ফারুক

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: August 8, 2017 | 2:33 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘কাউকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন হবে না বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উক্তি করেছেন, তার বাস্তবায়ন দেখতে আগ্রহী বিএনপি। কারণ, বিএনপিও নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে সে জন্যে দরকার সরকারের আন্তরিকতার প্রতি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের আস্থার পরিবেশ তৈরী করা’-এ কথা বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদে বিরোধী দলীয় সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। 

৭ অগাস্ট সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ’ কর্তৃক প্রয়াত এই রিয়াল এডমিরালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা আরো বলেন, ‘সামনের নির্বাচনকে ২০১৪ সালের ৫ জানুয়ারি মনে কইরেন না। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নামে প্রহসনের নাটক করার কথা ভাবলে খুবই ভুল করা হবে। তাহলে রেহাই পাবেন না।’ ‘ভারত আমাদেরও বন্ধু, ভারতের সাথে বিএনপির সম্পর্কে কখনোই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়ার ঘটনা ঘটেনি। তাই বিএনপিকে জুজুর ভয় দেখিয়েও লাভ হবে না। নিকট প্রতিবেশী ভারতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রতি আওয়ামী লীগ মনোযোগী হলে বাংলাদেশে আর কোন সমস্যাই থাকবে না’-উল্লেখ করেন জয়নাল আবেদীন ফারুক।

মামলা আর জেল-জুলুমের ভয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাকি পালিয়ে লন্ডন গেছেন, এমন কথাবার্তা আসছে ক্ষমতাসীন দলের নেতাদের মুখ থেকে। লন্ডনে বসে খালেদা জিয়া নাকি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন-এমন মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতারা। এসব প্রসঙ্গেও অবতারণা করে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারেরা কী তাহলে সবাই বিএনপি করেন। তা যদি না হয়, তাহলে কীভাবে ম্যাডাম ইমিগ্রেশন অতিক্রম করে বিমানে উঠেছেন? আসলে আওয়ামী লীগ নেতারা দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছেন। আর এসব কারণেই এই দলকে ক্ষমতায় রেখে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

সরকারী দল সংবিধানের দোহাই দিচ্ছেন বলে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, ‘যারা নিজেদের স্বার্থে সংবিধানকে টুকরা টুকরা করতে পারে, তাদের মুখে সংবিধান সমুন্নত রাখার বুলি মানায় না। জনগণের জন্যেই সংবিধান। তাই জনগণের স্বার্থেই সংবিধান পরিবর্তন-পরিবর্দ্ধন-সংশোধনের সুযোগ রয়েছে।’ রিয়াল এডমিরাল মাহবুব আলী খানকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে বলেন, ‘তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত। কিন্তু শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা প্রতিহিংসাপরায়ন বলে সেটি হচ্ছে না। কারণ, তিনি হচ্ছেন বিএনপির অবিসংবাদিত নেতা তারেক রহমানের শশুর।’

হোস্ট সংগঠনের আহবায়ক জিলাল আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক কাজী আজম এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা ম্যাডামের নির্দেশের অপেক্ষায় রয়েছি। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও রয়েছে। ম্যাডাম যা বলবেন আমরা তা করতে দ্বিধা করিনি, ভবিষ্যতেও করবো না।’সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, দলকে সুসংগঠিত করতে সকলকে পরস্পরের ওপর আস্থাবান হতে হবে। যুক্তরাষ্ট্রে শহীদ জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ রয়েছি। সাংগঠনিক কাঠামো জোরদারকল্পে অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির বিকল্প নেই।

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, ‘প্রবাস থেকে আন্দোলনের প্রস্তুতি চলছে। নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নব্বইয়ের স্বৈরাচার পতনের চেয়েও জোরদার আন্দোলন রচনা করতে হবে।’ বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রয়াত রিয়ার এডমিরালকে। একইসাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতেও মিলিত হন।  অনুষ্ঠান পরিচালনা করেন হোস্ট সংগঠনের সদস্য-সচিব মাজহারুল ইসলাম জনি। এর আগের দিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির অপর এক সমাবেশে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেছেন যে, ‘বাংলাদেশে অনির্বাচিত সরকারের কারণে ট্রাম্প প্রশাসনের কেউই ঢাকায় যেতে রাজি হচ্ছেন না। বিএনপিসহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনে গঠিত সরকার দায়িত্ব নেয়ার পরই ওয়াশিংটন কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV