আগামী ৫০ বছরে হারিয়ে যাবে সাড়ে ৩ হাজার ভাষা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গত ৫০ বছরে ভারত থেকে আড়াইশ’রও বেশি ভাষা হারিয়ে গেছে। এছাড়া আগামী ৫০ বছরে অর্ধেকেরও বেশি ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়ার (পিএসআইএল
ভাষা হরিয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভাষাবিদ ড. পবিত্র সরকার বলেন, মাতৃভাষায় পড়াশোনা না থাকায়, চর্চার সুযোগ না থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো তাদের ভাষা হারাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছোট ছোট ভাষা নিয়ে সমস্যা হচ্ছে, যদি তারা একত্রে বসবাস করে তবে তাদের ভাষা টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে। কিন্তু তারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তাদের জন্যে শিক্ষার ব্যবস্থা করা সত্যি কঠিন হয়ে পড়ে।
চারশ’টি ভাষাকে মাতৃভাষায় পড়াশোনার আওতায় আনা কীভাবে সম্ভব?
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছুটা সম্ভব হয়েছে।যদি ভারতের স্কুলের রিপোর্ট দেখা যায় তবে প্রায় ৬০-৬৫টি ভাষা প্রাথমিক স্তরে ব্যবহার করা হয়। এখনো চারশ’টি ভাষাকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। যার ফলে ভাষা হারিয়ে যাচ্ছে। পৃথিবীর ৭ হাজার ভাষার মধ্যে অর্ধেকেরও বেশি ভাষা এ শতাব্দিতেই হারিয়ে যাবে ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায়, এটা স্বাভাবিক প্রক্রিয়া।
তিনি বলেন, পৃথিবীতে ৪০ হাজার বছর যখন প্রথম ভাষা আসে তখন প্রায় ১৫ থেকে ১৬ হাজার ভাষার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এ পর্যন্ত প্রায় অর্ধেক ভাষা হারিয়ে গেছে। আগামী একশতাব্দির মধ্যে একবিংশ শতাবদিতে পৃথিবীর আরো অর্ধেক হারিয়ে যাবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
একজন ভাষাবিদ হিসেবে ক্রমেই ভাষা হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্বিগ্নের বিষয় বলে মনে করেন কিনা- এমন প্রশ্নের জবাবে, তিনি বলেন, নিশ্চয় ভাবার বিষয়। কারণ, জীব-বৈচিত্র্য ধ্বংস হওয়া যেমন মানুষের ক্ষতি তেমনি ভাষা হারিয়ে গেলে সংস্কৃতি, সাহিত্য হারিয়ে যাবে। বিবিসি বাংলা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ