নিউইয়র্কে টাইম টিভি-এটর্নী বুশ ফিসার সামার ফেস্টিভ্যাল ১৩ আগষ্ট : প্রস্তুতি এগিয়ে, স্টল বরাদ্দ চলছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিশ্বজুড়ে বাংলা’ শ্লোগান নিয়ে চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইম টিভি-বুশ ফিসার সামার ফেস্টিভ্যাল-২০১৭। আগামী ১৩ আগষ্ট রোববার নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডস্থ ৩৮ ষ্ট্রীটে (নর্দান বুলেভার্ড ও ৩৬ এভিনিউর মাঝে) সুবিশাল রাজপথে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল তথা পথমেলা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের চলতি গ্রীষ্মকালে (সামার) সিটির এস্টোরিয়ায় বছরের প্রথম মেলা এটি। মেলার প্রস্তুতি এগিয়ে চলছে। সেই সাথে চলছে স্টল বুকিং।
টাইম টিভি-এটর্নী বুশ ফিসার সামার ফেস্টিবল-২০১৭ সফল করতে ইতিমধ্যেই নিউইয়র্কে পথমেলার অগ্রদূত আব্দুল কাদির চৌধুরী শাহীনকে আহ্বায়ক ও টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। পথমেলার আয়োজনে থাকছে টাইম টেলিভিশন কর্তৃপক্ষ। এই ফেস্টিভ্যালে জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার।
এই ফেন্সিভ্যাল-এর উদ্বোধন করবেন এটর্নী বুশ ফিসার ও বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও সিএমবিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার এন আমীন, এনওয়াই ইন্স্যুরেন্সের সিইও শাহ নেওয়াজ, ফোবানা-২০১৫ এর কনভেনর বেদারুল ইসলাম বাবলা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য এম এ কাইয়্যুম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম।
টাইম টিভি-এটর্নী বুশ ফিসার সামার ফেস্টিবল-২০১৭ এর গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন মেঘা রিয়েলটি, নোহাশ রিয়ালটি, এনওয়াই ইন্স্যুরেন্স, সিলেট মটরস, পিপল এন্ড টেক, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস, মামুন টিউটোরিয়াল, সিপার এয়ার সার্ভিস ইউএসএ। প্রেস বিজ্ঞপ্তি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes