Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আইএসকে সহযোগিতা, এক সেনা সদস্য ও এক এফবিআই এজেন্টকে হত্যা চেষ্টায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশী নিলেশ অভিযুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: August 9, 2017 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের একজন এজেন্টকে হত্যার টার্গেট নেয়া, জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত থাকা ও সেনাবাহিনীর একজন সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশী। তার নাম নিলেশ দাস (২৫)। তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কিন্তু এরই মধ্যে আইএসের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বলে অভিযোগ গঠন করা হয়েছে। বর্তমানে তিনি ফেডারেল কাস্টডিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, গ্রিন কার্ডধারী নিলেশ দাস (২৫) বসবাস করেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। ২০১৬ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে তিনি মেরিল্যান্ডের ল্যান্ডোভার হিলসে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্রান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এতে বলা হয়, নিলেশ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড আল শাম (আইসিস)-কে সরঞ্জাম সরবরাহ (ম্যাটেরিয়াল সাপোর্ট ও বিভিন্ন উৎসের (রিসোর্সেস) সন্ধান দিতেন। তিনি যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল কর্মকর্তাকে হত্যার চেষ্টা করছিলেন। সহিংস অপরাধের সময় তাকে আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করতে দেখা গেছে। বলা হয়েছে, নিলেশ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন সদস্য ও এফবিআইয়ের একজন এজেন্টকে আইএসের পক্ষে হত্যা করতে চেষ্টা করছিলেন। জাস্টিস ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, নীলেশ ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসলামিক স্টেটকে সহায়তা করছিল। নীলেশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের অপব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নীলেশের যাবজ্জীবন দণ্ড হতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV