অধিকাংশ মার্কিনী উত্তর কোরিয়ার হুমকি মারাত্মক মনে করেন : সিএনএন জরিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অধিকাংশ মার্কিনীই উত্তর কোরিয়ার হুমকিকে মারাত্মক বলে মনে করেন। নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। সিএনএন’র নতুন একটি জরিপে দেখা যায় ৬২ শতাংশ রেসপনডেন্ট উত্তর কোরিয়া যে হুমকি দিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য খুবই মারাত্মক।
এসএসআরএস জরিপটি পরিচালনা করেছে। গত মার্চ থেকে মার্কিনীদের মনে এই উদ্বেগ বাড়ছে। মার্চে এই সংখ্যা ছিল মাত্র ৪৮ ভাগ। আর এখন ৬২ ভাগ। মার্চে ৪৮ ভাগ মার্কিনী মনে করতেন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।
এদিকে ৭৭ ভাগ মার্কিনী এখন মনে করেন উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র ঘোষণা করতে যাচ্ছে তা আমেরিকায় আঘাত হানতে সক্ষম হবে।
জরিপে অংশ নেওয়া অর্ধেক রেসপনডেন্ট মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করতে অক্ষম। অপর দিকে ৩৭ ভাগ মার্কিনী মনে করেন ট্রাম্প উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করতে সক্ষম।
এছাড়া ৫০ ভাগ মার্কিনী মনে করেন উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়া উচিৎ। অপরদিকে ৪৩ ভাগ মার্কিনী মনে করেন উত্তর কোরিয়ার প্রতি সামরিক পদক্ষেপ নেওয়া উচিৎ নয়।
জরিপটি ৩ থেকে ৬ আগস্ট পর্যন্ত চালানো হয়। জরিপে ১ হাজার ১৮ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মতামত নেওয়া হয়। জরিপটি চালানো হয়েছিল ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি মঙ্গলবার নতুন করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে।
মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতি ক্ষুদ্ধ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয় এমন আগুনে পুড়বে যা পৃথিবী এর আগে কখনো দেখেনি। ট্রাম্পের এমন হুমকির পরে উত্তর কোরিয়াও আমেরকিার প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার গোয়ামে মিসাইল হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া।
সম্প্রতি দুইটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে আমেরিকাকে এই হুমকি দিল উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজান বাড়ছে। সূত্র: দ্য হিল ও সিএনএন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








