কানাডা ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন ৩৫ ভাগ ইমিগ্র্যান্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডায় আসা শতকরা ৩৫ ভাগ ইমিগ্র্যান্ট নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই চলে গেছেন এক বছরের মধ্যেই। ইমিগ্রেশন রিফুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার এক অভ্যন্তরীণ সমীক্ষায় সম্প্রতি এই তথ্য দিয়েছে। তাদের কানাডা ছাড়ার কারণ, দ্রুত পরিবর্তনশীল মন্দা শ্রমবাজার পরিস্থিতি, চাকরির অনিশ্চয়তা ইত্যাদি।
ইমিগ্রেশন রিফুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার রিপোর্টে আরো উঠে এসেছে বিপুল সংখ্যক কানাডিয়ান সিটিজেনদের কথা। যারা বর্তমানে অন্য দেশে বাস করছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২.৮ মিলিয়ন কানাডিয়ান সিটিজেন (কানাডার মোট জনসংখ্যার ৯ শতাংশ) বর্তমানে অন্য দেশে বাস করছেন। এদের মধ্যে এক মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে, তিন লাখ হংকং এবং ৭৫ হাজার যুক্তরাজ্যে। বাকিরা অন্যান্য দেশে।
১৯৯৬ সাল থেকে ২০০৬ সালের মধ্যে কানাডায় জন্ম নেয়া নাগরিকদের মধ্যে শতকরা ১.৩৩ ভাগ অন্য দেশে চলে গেছেন। আর ইমিগ্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া কানাডিয়ানদের মধ্যে এই হার ৪.৫ শতাংশ।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে