Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: August 12, 2017 | 1:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকার ইবাইস বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্য বিভাগের পাঠ্যপুস্তক হিসেবে নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের নাট্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ প্রাথমিকভাবে গৃহীত হওয়ায় ৪টি সংগঠনের পক্ষ থেকে নাট্যকারকে সংবর্ধনা জানান হয়েছে। গত ৬ই আগষ্ট তারিখে জ্যাকসন হাইটসে গাঙচিল কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা আসরে সভাপতিত্ব করেন গাঙচিল সভাপতি কবি নিখিল কুমার রায়। পরিচালনা করেন মৌসুমী রহমান এবং ইফফাত জাহান তরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শিল্পী শহীদ হাসান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক যোদ্ধা রথীন্দ্রনাথ রায়। মূল বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা জুনেদ খান ড: টমাস দুলু রায় এবং কলামিষ্ট প্রদীপ মালাকার। এরা ছাড়াও বক্তব্য বাখেন কবি সৈয়দ খিজির হায়াৎ, অধ্যাপক সুধীর দাস, লেখক জয়নাল আবেদীন, কবি স্বপ্ন কুমার, কবি মিশুক সেলিম, কবি অবিনাশ চক্রবর্তী, মীর জাকির এবং এ্যাডভোকেট জাকির মিয়া। গ্রন্থ সমালোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মোহাম্মদ সালামতউল্লাহ এবং নাট্যকর্মী শিবলী সাদিক। উদ্যোক্তা চারটি সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আলী আহাম্মদ, ১৬ ড্রিম ফাউন্ডেশনের সভাপতি মো: আলী হোসেন, বঙ্গবন্ধু থিয়েটারের সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, গাঙচিল থিয়েটারের সভাপতি মো: মাহবুুব হোসেন এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি নিখিল কুমার রায়।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগষ্টের ট্রাজেডিতে নিহত সকলের প্রতি এবং আগস্ট মাসে মৃত্যুবরণকারী আরো আটজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন চিত্রশিল্পী প্রবীর গুণ, জাকির মিয়া, শাহ আলম, ফজলে আলী কচি, তপন রায়, মো: আজিজ, এম রহমান, এম জামান, মো: মতলুব, ওবায়দুল কবীর, আ: কাদের সরকার, আলতাফ হোসেন, আ: রউফ সরকার, রওশন বেগম, খিজির হায়াৎ, সুধীর চন্দ্র দাস এবং মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো নাট্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ থেকে অংশ বিশেষ অভিনয় এবং উপস্থাপনা। এই পর্বে নাটকের চরিত্র গ্রাম্য লোক আব্দুল মান্নানের ভূমিকায় অভিনয় করেন তপন কুমার রায়। বঙ্গবন্ধুর উপর কবিতা পাঠ করেন শিবলী সাদিক, কবি সৈয়দ খিজির হায়াত, কবি লুৎফুন্নেসা এবং কবি নিখিল কুমার রায়। শেষ পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নেন শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়, মনিকা দাস, কানিজ আয়শা, ডা: নার্গিস রহমান, মৌসুমী রহমান, রওশন আরা এবং ইফফাত জাহান তরু। খবর বিজ্ঞপ্তি’র

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV