Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকিতেই বিজোস, জুকারবার্গ ও বিল গেটস হারালেন সাড়ে ৪ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: August 13, 2017 | 10:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকির কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের শীর্ষ ধনীদের শেয়ারের দাম হ্রাস পেয়েছে। এই তালিকায় রয়েছে আমাজান, ফেসবুক ও মাইক্রো সফটও। আমাজানের প্রতিষ্ঠাতা জেফ বিজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আর মাইক্রো সফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস ।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উদ্বেগ বাড়ায় এই কোম্পানিগুলোর শেয়ারের দাম ৪.৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। গত সপ্তায়ই ব্লমবার্গসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয় বিশ্বের শ্রেষ্ঠ ধনী হিসেবে বিল গেটসকে পেছনে ফেলে ধনীর তালিকায় স্থান করেছেন আমাজানের প্রতিষ্ঠাত জেফ বিজোস।

তবে বিজোসের শীর্ষ ধনীর তখমাটি দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই আবার ধনীর তালিকায় স্থান করে নেন বিল গেটস। ট্রাম্পের হুমকির পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাজানের বিজোস। কয়েক ঘন্টার মধ্যে তার কোম্পানির শেয়ারের মূল্য হ্রাস পায় ২ বিলিয়ন ডলার।

এছাড়া উত্তর কোরিয়ার উপর পারমাণবিক হামলরা হুমকি ধামকির পর মূল্য হ্রাস পেয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুকের শেয়ারেরও। ফেসবুকের প্রতিষ্ঠা মার্ক জুকারবার্গের ১.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। একই সঙ্গে মাইক্রো সফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সাড়ে ৮ মিলিয়ন ডলার মূল্য হ্রাস পেয়েছে।

এ তো গেল কেবল তিন শীর্ষ ধনীর কথা। এবার আসি আমেরিকার পুরো শেয়ার বাজারের অবস্থার দিকে। ট্রাম্প উত্তর কোরিায়াকে পারমাণবিক হামলার হুমকির এক দিনেই ৩০ বিলিয়ন ডলার শেয়ারের দরপতন হয়েছে। ইউরোপের শেয়ার বাজারেও নি¤œমুখী প্রবণতা দেখা গেছে শুক্রবার সকালে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক হামলার হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন। বলেন, উত্তর কোরিয়া আগুন নিয়ে খেলছে। তারা আগুনে পুড়ে মরবে। এমন আগুনে তারা পুড়বে যেই আগুন পৃথিবী কখনো দেখেনি। তার এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ববাজারে শেয়ারের দাম কমতে থাকে।

বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ইউরোপের শেয়ার বাজারে দাম হ্রাসের মধ্যেই রয়েছে। ইউরোপের নামকরা স্টক্স ৬০০ কোম্পানির শেয়ারের দাম ০.৭ ভাগ হ্রাস পেয়েছে। এছাড়া ইউরোজোন স্টক ও ব্লু চিপের শেয়ারের দামও ০.৭ ভাগ হ্রাস পেয়েছে আর এফটিএসই শেয়ারের দাম কমেছে ০.৮ ভাগ।

ট্রাম্পের হুমকিতে চূড়ান্তভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত আমেরিকাই হলো। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের কম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আর বাণিজ্যিক সম্পর্ক নেই বললেই চলে।

আমেরিকার প্রেসিডেন্টর এক হুমকিতেই কয়েক ঘন্টার মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হলো। আর যদি হামলা চালানো হয় তবে তো ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে। এতএব মার্কিন প্রেসিডেন্টকে কোথাও হামলা করার আগে সাত পাঁচ চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তাতে ক্ষতি রাশিয়া, চীন, জার্মানি বা অন্য দেশের হবে না। আমেরিকারই হবে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV