নিউইয়র্কে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত হেমায়েত হোসেন সরকার নামে একজন কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় রবিবার দুপুবে নিজ বাসার বেসমেন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা এসময় বাসায় ছিলেন। পুলিশ কর্মকর্তা হেমায়েত হোসেন সরকার (৩২) স্ত্রী ও চার বছরের একপুত্রসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন।
পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পুলিশ অফিসার হেমায়েত হোসেন মাথায় নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
হেমায়েত হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। রুকলিনের হাউজিং-২ শাখায় তিনি কর্মরত ছিলেন। ২০০৫ সালে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এনওয়াইপিডির অফিসার পদে তিনি যোগদান করেন।
হেমায়েত হোসেনের মৃত্যুর পর পুলিশ তার বাসাটি ঘিরে রেখেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে কুইন্স হাসপাতালে নিয়ে যায়। পুলিশ অফিসার হেমায়েত সরকারের মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় সোমবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজের জানাযা হয়। পরদিন তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডের বাংলাদেশ সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ অফিসার হেমায়েত সরকার বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতানের ভাগ্নি জামাই এবং বাংলাদেশ সোসাইটির সাবেক কার্যকরি সদস্য খোরশেদ আলমের শ্যালক।
বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং কার্যকরি সদস্য আজাদ বাকিরসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ হেমায়েত সরকারের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ