Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘মডেল অভিনেত্রী তিশার কারণেই ঘর ভেঙেছে সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও রেহানের?’

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 15, 2017 | 1:25 PM

মারুফ কিবরিয়া : মডেল অভিনেত্রী তানজিন তিশার কারণেই ঘর ভেঙেছে সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও রেহানের। ডিভোর্সের পর থেকেই এমন অভিযোগ করে আসছেন রেহান। ডিভোর্স হওয়ার পর থেকেই নাকি তানজিন তিশা ক্রমাগত মেসেজ ও নানা মাধ্যমে রেহানকে ভয় দেখানো ও বিরক্ত করে আসছিলেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছেও বলেছেন তিনি। এ বিষয় একাধিক স্ট্যাটাসও দিয়েছেন। এবার রেহানকে পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করলেন হাবিবের এ সাবেক স্ত্রী। যেখানে বেশ আগ্রাসী হয়েই কথা বলতে দেখা গেছে তিশাকে। সেই সঙ্গে রেহানকে হাবিবের সাবেক স্ত্রী বারবার বলে অপমান করার বিষয়টিও বেশ স্পষ্ট। তবে এ বিষয়ে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ছেড়ে কথা বলেননি রেহানকে। তিনি মানবজমিন’কে বলেন, ওর মতো এত নিচু জাতের একটি মেয়ে আমি আর দেখিনি। সে যে মেসেজের স্ক্রিনশট দিয়েছে এমন অনেক আছে আমার কাছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর আমাকে রীতিমতো ডিস্টার্ব করে যাচ্ছে। আমাকে তো গালাগাল দিচ্ছেই। সেই সাথে হাবিবকে ও তার পরিবারকেও রীতিমতো বিরক্ত করে যাচ্ছে। কতটা নিচু জাতের মানুষ হলে আমার নম্বরসহ ফেসবুকে ছড়িয়ে দেয়। তিশা আরো বলেন, আমি বিষয়টি নিয়ে খুব বিব্রত। সবাই বলাবলি করছে আমার কারণেই নাকি হাবিবের সঙ্গে রেহানের ডিভোর্স হয়েছে। বিষয়টি একেবারে ভিত্তিহীন। ওদের ডিভোর্স হয়েছে এক বছর হয়ে গেছে। বিচ্ছেদের কারণ আমি নই। অন্য কিছু আছে। যেটা হয়তো আমি বলতে পারছি না। হাবিব বিষয়টি নিয়ে চুপ রয়েছে। তার পরিবারও কিছু বলছে না। আমিও এতদিন কিছু বলিনি। তাই বলে কি আমার দুর্বলতা প্রকাশ পায়? আমি তো আমার পরিবার ও সামাজিক মর্যাদার কথা ভেবে এতদিন কিছু বলিনি। তবে এবার আমাকে মুখ খুলতেই হবে। হাবিবের সাবেক স্ত্রী কেন তানজিন তিশাকে গালাগাল দিচ্ছে প্রশ্নে তিনি বলেন, আমি তাকে হাবিবের সাবেক স্ত্রী হিসেবে চিনি। রেহান নামের কোনো মানুষ আমার পরিচিত নয়। আর সে আমাকে কেন গালাগাল করছে সেটা নিশ্চয় সবার কাছে পরিষ্কার। তবে সবাই যেটা জানেন সেখানে কিছু রং মাখানো রসালো তথ্য। আসল সত্যিটা কি সেটা আমি খুব শিগগিরই সবাইকে জানাবো। তিশা আরো বলেন, হাবিবের সঙ্গে ডিভোর্স হয়েছে সেটা এক বছর হয়ে গেছে। এখন ডিভোর্সের পর কেন আমার আর হাবিবের মাঝে প্রবলেম করছে সে? আমি প্রতিনিয়ত একটা যন্ত্রণার মাঝে আছি। এই মেয়েটা আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করছে যেভাবে তাতে স্টেপ না নিয়ে আর পারছি না। আমি খুব শিগগিরই সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করবো। সে ফেসবুকে আমার নম্বর ছড়িয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই হবে। উল্লেখ্য, ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। তাদের ঘরে আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। ছেলে আলিম ওয়াহিদ এখন তার মায়ের কাছেই রয়েছে। অবশ্য হাবিবের বিচ্ছেদের ঘোষণার কিছুদিন আগে থেকেই তার প্রেমিকার তালিকায় উঠে আসে তানজিন তিশার নাম। এ নিয়ে গত কয়েক মাসজুড়ে তোলপাড় লেগে যায় সর্বত্র। শুধু তাই নয়, হাবিব ও তিশা কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক ছাড়াই একসঙ্গে বসবাস করছেন বলে অভিযোগ করেছেন রেহান। আর তাদের লিভ টুগেদারের বিষয়টিও টক অব দ্য টাউনে পরিণত হয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV