আমেরিকান বাংলাদেশি বিজনেস এলাইয়েন্স বিজনেস সামিট সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে, আহবায়ক কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকান বাংলাদেশি বিজনেস এলাইয়েন্স বোর্ডের এক জরুরী সভা গত ১৫ ই আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজনেস সামিট সফল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি বছরের ন্যায় আগামি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিজনেস সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে লা গুর্ডিয়া মারিওট হোটেলের বল রুমে।
এই বিজনেস সামিটকে যুগান্তকারী সার্থক করার লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মোঃ আমজাদ হোসেন সেলিমকে আহবায়ক, শাহ নেওয়াজকে প্রধান সমন্ময়কারী ও মোঃ বিলাল চৌধুরীকে সদস্য সচিব করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন যথাক্রমে ফাহাদ সোলেমান, আহসান হাবিব, শিবলি নোমানি, মোসলেহ উদ্দিন সেলিম, তারিকুল ইসলাম বাদল, মইনুল ইসলাম, আতিকুল ইসলাম জাকির, এ এফ মিসবাহ উজ্জামান সহ আরো অনেকেই। এবারের সামিট এ প্রধান অতিথি হিসাবে থাকছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তাফা কামাল সাথে আরো বেসরকারী মহল ও অর্থলগ্নি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এবিবি-এর কর্মকর্তারা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
উপদেষ্টাবৃন্দের মাঝে আছেন সাইদ রহমান মান্নান, আক্তার হোসেন, শোরাফ সরকার, মাসুদুল হাসান, এম ডি, এ ফ এম দিদারুল ইসলাম, কাজী শাখাওয়াত হোসেন আযম, যাকারিয়া মাসুদ জিকো, তারেক হাসান খান, আব্দুল কাদের মিয়া, এ বি এম ওসমান গনি, ফরিদ আলম, ইমরান খান বুলু সহ আরো অনেক গুনিজন। প্রেস বিজ্ঞপ্তি
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে