টাইম টিভি-এটর্নী বুশ ফিসার বর্ণাঢ্য সামার ফেস্টিভ্যাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিশ্বজুড়ে বাংলা’ শ্লোগান নিয়ে চলতি বছর প্রথমবারের মতো বর্ণাঢ্য আযোজনে অনুষ্ঠিত হলো টাইম টিভি-বুশ ফিসার সামার ফেস্টিভ্যাল-২০১৭। ১৩ আগষ্ট রোববার নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডস্থ ৩৮ ষ্ট্রীটে (নর্দান বুলেভার্ড ও ৩৬
এভিনিউর মাঝে) সুবিশাল রাজপথে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল তথা পথমেলা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের চলতি গ্রীষ্মকালে (সামার) সিটির এস্টোরিয়ায় এটি ছিলো বছরের প্রথম মেলা এটি। মেলার কর্মকান্ডের মধ্যে ছিলো বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন সহ
দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমগ্ধকর গান ছাড়াও হরেক রকমের স্টলের সমাহার। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে সরাসরি ছুটে এসেছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস।
ফেস্টিভ্যাল-এ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রিয়েল এস্টেট ইনভেস্টর মো: আনোয়ার হোসেন। ফেস্টিভ্যাল-এর উদ্বোধন করেন এটর্নী বুশ ফিসার ও বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন কুইন্স বরোর
প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস, বিশিষ্ট ব্যবসায়ী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও সিএমবিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার এন আমীন, এনওয়াই ইন্স্যুরেন্সের সিইও শাহ নেওয়াজ, ফোবানা-২০১৫ এর কনভেনর বেদারুল ইসলাম বাবলা, জালালাবাদ এসোসিয়েশন অব
আমেরিকা’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য এম এ কাইয়্যুম, সোসাইটির ট্রাষ্ট্রি সদস্য আব্দুল হাসিব
হাসনু, সোসাইটির সিনিযর সহ সভাপতি আব্দুর রহীম হওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান
হাবিব, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম। পথমেলার
অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা ও টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার।
বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় শিল্পীদের সমবেত সঙ্গীতের মধ্যদিয়ে। এসময় অতিথিরা
মঞ্চে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশ, বাংলা শিল্প-সংস্কৃতির বিকাশ ও লালন-পালনে টাইম টিভি’র ভূয়শী প্রশংসা করেন।
অনুষ্ঠানে টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের সহ রিয়েল এস্টেট ইনভেস্টর মো: আনোয়ার হোসেন, এটর্নী বুশ ফিসার ও বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস, শিল্পী রিজিয়া পারভীন ছাড়াও
শাহ নেওয়াজ, বেদারুল ইসলাম বাবলা, বদরুন্নাহার খান মিতা, আব্দুল কাদির চৌধুরী শাহীন ও প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ বক্তব্য রাখেন।
মেলার সঙ্গীত পর্বে জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন ছাড়াও রানু নেওয়াজ, বিউটি দাস, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, মিষ্টি, রোকসানা মির্জা, আফজাল হোসেন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
টাইম টিভি-এটর্নী বুশ ফিসার সামার ফেস্টিবল-২০১৭ সফল করতে নিউইয়র্কে পথমেলার অগ্রদূত আব্দুল কাদির চৌধুরী শাহীনকে আহ্বায়ক
ও টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়। সহযোগিতায় ছিলেন জেসিকা তারতিলা, নাজিম উদ্দিন, শামিউল ইসলাম, নিপা, মিহির-অধরা।
টাইম টিভি-এটর্নী বুশ ফিসার সামার ফেস্টিবল-২০১৭ এর গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন মেঘা রিয়েলটি, নোহাশ রিয়ালটি, আরবান হেলথ, এনওয়াই ইন্স্যুরেন্স, সিলেট মটরস, পিপল এন্ড টেক, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস, মামুন টিউটোরিয়াল, সিপার এয়ার সার্ভিস ইউএসএ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








